সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

বিমানে ত্রুটি, অল্পের জন্য রক্ষা টাইগারদের

স্পোর্টস ডেস্ক :

বাংলাদেশ ক্রিকেট টিমকে নিয়ে দেশে আসা বিমানের ত্রুটি দেখা গেছে। আর এতে অল্পের জন্য রক্ষ পেয়েছেন মুশফিক তামিমরা।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাজধানীর হযরত শাহজালাল রহ. আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল টাইগারদের বিমান। তবে বিমানে যান্ত্রিক গোলযোগের কারণে ফ্লাইট ছাড়তে দেরি হয় তিন ঘণ্টা।

নির্ধারিত সময়ে আকাশে বিমান উড়লে বড়সড় দুর্ঘটনার মুখে পড়তে পারতেন তামিম-মুশফিকরা। কারণ তাদের বহনকারী শ্রীলংকা এয়ারলাইনসের ফ্লাইট ইউএল-১৮৯তে যাত্রা শুরুর খানিক আগে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।

বৃহস্পতিবার লংকার স্থানীয় সময় সকাল পৌনে ৮টায় দেশের উদ্দেশে রওনা করার কথা থাকলেও গোলযোগ দেখায় যথাসময়ে ফ্লাইট শুরু করেননি পাইলট। সকাল ৮টায় তিনি জানান, এ যাত্রার বিমানের বাম উইংয়ে সমস্যা দেখা দিয়েছে। ফলে ঠিক সময়ে উড়াল দেয়া সম্ভব হচ্ছে না।

তিন ম্যাচ সিরিজে স্বাগতিকদের কাছে হোয়াইটওয়াশ হয়েছে ক্রিকেটাররা। আর কোনো সিরিজ না থাকায় আজই চলে আসছেন ক্রিকেটাররা।

জানা গেছে, বিমানটিতে ত্রুটি দেখা দেয়ায় ক্রিকেটারদের নতুন ফ্লাইট দেয়া হয়। সেটি ছাড়ার কথা ছিল বাংলাদেশ সময় সকাল সোয়া ১০টায়। তবে সেটিও যথাসময়ে ছাড়া যায়নি। শেষ পর্যন্ত বাংলাদেশ সময় সকাল ১০টা ৫০ মিনিটে দেশের উদ্দেশে রওনা হন তামিমরা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930