মঙ্গলবার ২৮শে এপ্রিল, ২০২৬ ইং ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার

ডেঙ্গুতে মারা যাওয়া রাইয়ানের বোনটিও এখন হাসপাতালে

আকাশবার্তা ডেস্ক :

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাইয়ান সরকার (১১) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রাইয়ান রাজধানীর মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্র। শুক্রবার (২ আগস্ট) দুপুর দেড়টার দিকে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এখন রাইয়ানের বোন মালিহা সরকারও (৬) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন সে।

শুক্রবার রাইয়ানের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় রাজধানীর সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে। দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় তেজগাঁওয়ের রহিম মেটাল জামে মসজিদে। পরে তাকে দাফন করা হয়।

ছেলে হারানোর শোকে পাগলপ্রায় বাবা মমিন সরকার। সেই শোক কাটিয়ে উঠতে না উঠতে এখন মেয়েকে হারানোর অজানা ভয় কাজ করছে তার মধ্যে। তিনি বলেন, ‘ছেলে মারা গেছে গতকাল (শুক্রবার)। ছেলেকে নিয়ে যখন হাসপাতাল ছাড়ি তখন আমার মেয়ের প্লাটিলেট কমতে শুরু করে। ছেলের লাশ যখন আমার কাঁধে তখন মেয়ের অবস্থা ভালো না। এর চেয়ে অসহায় সময় জীবন আর কখনো কাটেনি। এই পরিবেশ সহ্য করা কঠিন। আমি ভাবতেই পারিনি, এমনটা ঘটবে আমার সঙ্গে।’

মমিন সরকারের গ্রামের বাড়ি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার শেরনগর ইউনিয়নের মুকুন্দগাঁতী গ্রামে। বর্তমানে থাকেন রাজধানীর মোহাম্মদপুরের শেখেরটেকে। তিনি এসিআই কোম্পানির জোনাল সেলস ম্যানেজার হিসেবে কর্মরত আছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০