শনিবার ৩০শে মে, ২০২৬ ইং ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

জেএসসি : কুমিল্লায় পাসের হার, জিপিএ-৫ দুটোই কমেছে

আকাশবার্তা ডেস্ক :

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডে চলতি বছর পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা  কমেছে। বোর্ডে শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও এবার পাসের হার ও জিপিএ-৫ দুটোই কম।

বৃহস্পতিবার কুমিল্লা শিক্ষাবোর্ডে কলেজ পরিদর্শক কায়সার আহমেদ জানান, এ বছর পাসের হার ৮৯ দশমিক ৬৮। যা গত বছর ছিল ৯২ দশমিক ৫১ শতাংশ।
এ বছর জিপিএ-৫ পেয়েছে ১৯ হাজার ১৮৬ জন শিক্ষার্থী। গত বছর এ সংখ্যা ছিল ২০ হাজার ৭৪৭। বোর্ডের ৪৪৫টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ পাস করেছে। তবে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি এমন শিক্ষাপ্রতিষ্ঠান নেই।

তাছাড়া গত ৬ বছরের মধ্যে জেএসসি পরীক্ষার ফলাফলে এবার কুমিল্লা বোর্ডে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে। এ বছর বোর্ডে ২ লাখ ৫৮ হাজার ১৬ ৮ জন শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের পাস করেছে ২ লাখ ৩১ হাজার ৫২৮ জন।

উত্তীর্ণদের মধ্যে ৯৮ হাজার ৬৬৮ জন ছেলে ও ১ লাখ ৩২ হাজার ৮৬০ জন মেয়ে। মেয়েদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ২৫ জন। আর ছেলেদের জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ১৬১ জন বলে জানান তিনি। ইংরেজীতে খারাপ করায় পাসের হার কমেছে বলে জানান পরিদর্শক কায়সার।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১