রবিবার ১লা মার্চ, ২০২৬ ইং ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

লক্ষ্মীপুরে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের মতবিনিময়

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের উদ্যোগে পৌর কাউন্সিলর ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে মতবিনিমিয় সভার আয়োজন করা হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে লক্ষ্মীপুরে বিভিন্নস্থান থেকে লোকজন আসবেন। ডেঙ্গু প্রতিরোধে পরিবহন মালিকদের সচেতন হতে হবে। গাড়ি ছাড়ার পূর্বেই মালামাল বক্সে মশা নিধক স্প্রে ব্যবহার করতে হবে, যাতে করে এডিশ মশা এক স্থান থেকে অন্যস্থানে যেতে না পারে।

এছাড়া প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ও পৌরসভার প্রতিটি ওয়ার্ডকে পরিচ্ছন্ন রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

সভায় অন্যান্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া, জেলা সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. নিজাম উদ্দিন, লক্ষ্মীপুর সরকারি কলেজের সহযোগি অধ্যাপক প্রফেসর মাহবুবে এলাহি সানী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সফিকুর রেদোয়ান আরমান শাকিল, নেজারত ডেপুটি কালেক্টর খবিরুল আহসান, পৌরসভার প্যানেল মেয়র কামাল উদ্দিন খোকন, জেলা শিক্ষা অফিসার শরিৎ কুমার চাকমা, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক নুরুল ইসলাম পাটওয়ারী, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাসিনা ইয়াসমিন, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন হাওলাদার, পৌর কাউন্সিলর আবুল খায়ের স্বপন প্রমূখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১