সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক :

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার রাতে দিল্লির অল ইন্ডিয়া মেডিক্যাল ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এদিন রাত ১০টা নাগাদ হঠাত্‍‌ অসুস্থ বোধ করেন সুষমা। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার চিকিৎসার জন্য মেডিক্যাল টিমও গঠন করা হয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান।

সম্প্রতি শারিরীক অবস্থা ভাল যাচ্ছিল না তার। যে কারণে, সদ্য অনুষ্ঠিত দেশটির লোকসভা নির্বাচনে অংশ নিতে পারেননি সুষমা।

মঙ্গলবার সন্ধ্যায় জম্মু কাশ্মীর নিয়ে মোদি সরকারের সিদ্ধান্তকে অভিনন্দন জানিয়েছিলেন সুষমা।

দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টুইট করে সুষমা স্বরাজ লেখেন, আপনাকে অনেক ধন্যবাদ প্রধানমন্ত্রী। হয়তো এটা দেখার জন্যই আমি বেঁচেছিলাম। এটা দেখার অপেক্ষায় ছিলাম সারাজীবন।

মোদি সরকারে প্রথম মেয়েদে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করে জনপ্রিয়তা কুড়িয়েছিলেন সুষমা। বাজপেয়ী আমলেও মন্ত্রী ছিলেন এই বিজেপি নেত্রী।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31