রবিবার ২৬শে এপ্রিল, ২০২৬ ইং ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

লক্ষ্মীপুরে গরু বাজারের আকর্ষণ ১৫ মণ ওজনের ‘শান্ত’

আকাশবার্তা ডেস্ক :

আর মাত্র ৪দিন পরেই ঈদুল আজহা। এরই মধ্যে পছন্দের গরু কেনা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন ক্রেতারা। অনেকে চষে বেড়াচ্ছেন জেলার গরুর হাটগুলো। তবে সবচেয়ে বড় গরুটি দেখার জন্য ভীড় বাড়ছে লক্ষ্মীপুর পৌর গরু বাজারে। এখানে রয়েছে প্রায় ১৫ মণ ওজনের একটি ষাঁড়। যার নাম ‘শান্ত’। সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর এলাকা থেকে গরুটি আনা হয় বলে জানা গেছে।

শান্ত নামের এ গরুটির দাম হাঁকা হচ্ছে সাড়ে ৪ লাখ টাকা। গরুটির বয়স প্রায় আড়াই বছর বলে জানিয়েছেন গরু ব্যবসায়ী মো. জহিরুল ইসলাম ফারুক। তিনি বলছেন, সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর এলাকার বাসিন্দা হাজী মোহাম্মদ বাবু শখের বসে গত দেড়বছর ধরে নিজের বাড়িতে গরুটি লালন পালন করেন। গরুটিকে প্রতিদিন অন্তত ৬শ’ টাকার খাবার খাওয়ানো হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, এবার ওজনে এবং দামে জেলায় সবার সেরা গরু ‘শান্ত’। কারণ জেলার অন্যসব গরুর হাট-বাজারে এত বড় গরু ওঠেনি। তাই প্রতিদিনই লক্ষ্মীপুর পৌর গরু বাজারে শান্তকে ঘিরে ভীড় জমে ক্রেতা ও উৎসুক জনতার।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০