সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

রামগতিতে ছাত্রীর আপত্তিকর ছবি তুলে চাঁদা দাবি : গ্রেফতার ২

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের রামগতিতে কলেজছাত্রীর আপত্তিকর ছবি তুলে পরিবারের কাছে চাঁদা দাবি করার অভিযোগে মাদ্রাসার ছাত্র সোলায়মানসহ (১৮) দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

তথ্য-প্রযুক্তি ব্যবহার করে মঙ্গলবার (২৮ মার্চ) গভীর রাতে তাদের গ্রেফতার করা হয়। এরআগে ২২ মার্চ ওই কলেজ ছাত্রীর বাবা রামগতি থানায় সাধারণ ডায়রী করেন। এ ঘটনায় জড়িত দুইজনকে আটকের পর ছাত্রীর বাবা বুধবার (২৯ মার্চ) সকালে রামগতি থানায় তথ্য ও প্রযুক্তি আইনে মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃতরা হলেন, রামগতির উপজেলার আলেকজান্ডার কামিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র মো. সোলায়মান (১৮)। সে রামগতি পৌরসভার শিক্ষাগ্রাম এলাকার মো. দুলালের ছেলে এবং চরপোড়াগাছা গুচ্ছগ্রামের মো. মহিউদ্দিনের ছেলে মো. জসীম উদ্দিন (২৮)। আরাফাতের স্থানীয় গুচ্ছগ্রাম বাজারে টেলিকম নামে একটি দোকান রয়েছে।

কলেজ ছাত্রীর বাবা জানান, তার মেয়ে নোয়াখালী সরকারি মহিলা কলেজে দ্বাদশ শ্রেণিতে পড়ে। গত ১৯ মার্চ অজ্ঞাত কোনো ব্যক্তি পৌরসভার ৮নং ওয়ার্ডে তার বসতঘরের জানালা দিয়ে গোপনে একটি চিঠি ও মোবাইল ফোনের একটি মেমোরি কার্ড রেখে যায়। পরে মোবাইল ফোনে তারা জানায়, যে ওই মেমোরি কার্ডে তার মেয়ের আপত্তিকর ছবি রয়েছে। এ সময় তারা ৪০ হাজার টাকা চাঁদা দাবি করে এবং চাঁদা না দিলে মেয়ের আপত্তিকর ছবি ফেইসবুক ও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। ২২ মার্চ তিনি এ ঘটনায় রামগতি থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, কলেজছাত্রীর বাবার অভিযোগ পেয়ে তথ্য-প্রযুক্তি ব্যবহার করে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ৩ জনকে সনাক্ত করা হয়। মঙ্গলবার রাতে দুইজনকে আটক করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31