মঙ্গলবার ১৭ই মার্চ, ২০২৬ ইং ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ঈদে ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে : কাদের

আকাশবার্তা ডেস্ক :

ঈদের সময় যাতে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে না যায় সেজন্য সরকার ও আওয়ামী লীগের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

bestelectronics

শুক্রবার রাজধানীর গাবতলী বাস টার্মিনালে মোবাইল কোর্ট কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এ সময় ওবায়দুল কাদের বলেন, ঈদের সময় যাতে ডেঙ্গু পরিস্থিতি জটিল না হয়, যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, সেজন্য সরকার ও দলের পক্ষ থেকে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সেইসঙ্গে মানুষ যেন আতঙ্কিত হয়ে না পড়ে তা নিয়েও কাজ করছে সরকার।

তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশে ফেরার পরেই ডেঙ্গু নিয়ে প্রস্তুতিমূলক কর্মতৎপরতা জোরদার হয়েছে।

মানুষকে স্বস্তি দিতে এই প্রস্তুতি আরও জোরদার করা হবে। ভয়াবহ এই পরিস্থিতি মোকাবিলায় সর্বক্ষেত্রে সহযোগিতা অব্যাহত থাকবে। ডেঙ্গু নিয়ন্ত্রণে আমাদের সব ডিপার্টমেন্ট এবং সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ এরই মধ্যে প্রস্তুত রয়েছে। 

সেতুমন্ত্রী বলেন, ওষুধ এরই মধ্যে এসে গেছে এবং ওষুধ ছিটানোর কাজটা শুরু হয়েছে। গাজীপুর সিটি করপোরেশন অনেক পৌরসভাকে ওষুধ সরবরাহ করছে। মেয়র অনেকগুলো ওষুধ সিঙ্গাপুর থেকে এনেছেন। ঢাকা সিটিরও ওষুধ আসতে শুরু করেছে।

ডেঙ্গু এখনও নিয়ন্ত্রণে আসেনি জানিয়ে তিনি বলেন, সচেতনতা সাবধানতা এবং সঙ্গে সঙ্গে যে কার্যকর ওষুধ আমরা প্রয়োগ করবো, তাতে করে ডেঙ্গু পরিস্থিতি আস্তে আস্তে নিয়ন্ত্রণে আসবে। ঈদ যাত্রার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়া ছাড়া সারা দেশে কোথাও রাস্তা খারাপ নেই। সারা দেশ থেকে আমি খবর রাখছি ও খবর নিচ্ছি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১