সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

দম ফেলার ফুসরত নেই কামারদের

আকাশবার্তা ডেস্ক :

দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল আজহা। তাই ব্যস্ততা বেড়েছে কামারদের। টুংটাং, ঢুংঢাং শব্দে মুখরিত কামারপাড়া। কুরবানির প্রধান অনুষঙ্গ দা, বটি, ছুরি-চাপাতি। এসব ছাড়া তো আর কুরবানি হয় না। তাই এগুলো শান দিতে আর বিক্রি করতে কামারপাড়ার কামাররা দিন-রাত এতটাই ব্যস্ত যে, দম ফেলার ফুসরত নেই তাদের।

অন্য সময়ের তুলনায় চাহিদা বেশি থাকায় শান দেয়ার মজুরি ও দাম কিছুটা বেশি হলেও ঈদের আনন্দের কাছে ভাটা পড়েছে সেই আক্ষেপ। কামারদের দাবি ঈদের বাজার হিসাবে দাম ঠিকই আছে। লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে কামারপাড়া ঘুরে এমনই দৃশ্য দেখা গেছে। এতটুকু অবসর নেই কামারপাড়ার মানুষগুলোর।

bestelectronics

কামারদের আয়ের সবচেয়ে বড় মৌসুম কুরবানির ঈদ। তাই কেউ হাতুড়ি পেটাচ্ছেন, কেউ লোহা পুড়িয়ে লাল করছেন, কেউবা দিচ্ছেন শান। বাড়তি আয়ের আশায় অতিরিক্ত সময় কাজ করছেন কামাররা। কাজের চাপে কামাররা কষ্ট করে বেশি পরিশ্রমে ক্রেতাদের চাহিদা পূরণ করছেন। তাই খরচা একটু বেশি লাগলেও আত্মতুষ্টিতে ক্রেতারা।

চাহিদা বেড়ে যাওয়ায় আগে থেকেই তৈরি করে রাখা ধারালো সরঞ্জামের বাজার অনেকটা জমজমাট। বিক্রিও হচ্ছে ভালো। দাম নিয়ে খুব একটা অভিযোগ নেই ক্রেতাদের। ঈদ যত ঘনিয়ে আসছে, বেচা-বিক্রি ততই বাড়ছে বলে জানিয়েছেন বিক্রেতারা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930