সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

সীমান্তে আবারও গোলাগুলি, ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক :

ভারত পাকিস্তান সীমান্তে আবারও গোলাগুলি শুরু হয়েছে। এতে ভারতীয় সেনাবাহিনীর ল্যান্স নায়েক সন্দীপ থাপা নিহত হয়েছেন।ভারতীয় গণমাধ্যম জি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার পাকিস্তান প্রথমে নওসেরা এবং রাজৌরি সেক্টরে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এর পাল্টা জবাব দিতে ভারতও গুলি চালিয়েছে। দু’পক্ষের মধ্যে এখনও গোলাগুলি চলছে।

স্থানীয় সময় শনিবার সকাল সাড়ে ৬টার দিকে পাকিস্তানের তরফ থেকে প্রথম হামলা চালানো হয়। পাকিস্তানি সেনারা ছোট অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এর পাল্টা জবাব দিয়েছে ভারত।

মাত্র দু’দিন আগেই দু’পক্ষের গোলাগুলিতে ভারতের পাঁচজন এবং পাকিস্তানের তিন সেনা নিহত হয়। বৃহস্পতিবার ভারতের স্বাধীনতা দিবসের মধ্যেই দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সাম্প্রতিক সময়ে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মাধ্যমে কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয় ভারত। তারপর থেকেই ভারত এবং পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। এর উত্তাপ সীমান্তেও ছড়িয়ে পড়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31