বুধবার ২২শে এপ্রিল, ২০২৬ ইং ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনা : আবদারের মোটর সাইকেল জীবন কেড়ে নিল ছেলের

নিজস্ব প্রতিবেদক :

প্রবাস ফেরত বাবার কাছে ছেলের আবদার একটি মোটর সাইকেলের। এখনো ভালোভাবে চালাতে না জানলেও ছেলের আবদার রক্ষায় মোটর সাইকেল কিনে দেয় বাবা।
পরদিন ভোরে শখের মোটর সাইকেল নিয়ে বের হয় কলেজ পড়–য়া ছেলে ইব্রাহীম। এ সময় বেপরোয়া গতিতে চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ড্রেনের সাথে ধাক্কা লেগে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায় সে। রোববার (১৮ আগষ্ট) সকালে লক্ষ্মীপুর পৌরসভার জিবি রোডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কলেজছাত্র ইব্রাহীমের ফাইল ফটো।

নিহত ইব্রাহীম স্থানীয় দালাল বাজার ডিগ্রী কলেজের এইচএসসি’র ১মবর্ষের ছাত্র ও পৌরসভার ৬নং ওয়ার্ডের বাসিন্দা সৌদি প্রবাসী আবুল খায়েরের ছেলে।

নিহতের স্বজনরা জানান, প্রবাস ফেরত বাবার কাছে কলেজে পড়–য়া ছেলে ইব্রাহীম একটি মোটর সাইকেল কিনে দেয়ার আবদার করেন। ঠিকমত গাড়ি চালাতে না পারলেও ছেলের আবদার রক্ষায় শনিবার বিকালে তাকে কিনে দেয়া হয় একটি নতুন মটর সাইকেল। ভোরে গাড়িটি নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান ইব্রাহীম। পরে বেপরোয়া গতিতে মোটর সাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ড্রেনের সাথে ধাক্কা লেগে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় সে। এদিকে ছেলের আবদার রক্ষা করতে গিয়ে যে তাকেই হারাতে হবে, একথা ভেবে বার বার মূর্ছা যাচ্ছিল বাবা-মা।

সদর থানার ওসি একেএম আজিজুর রহমান মিয়া জানান, কলেজছাত্র অদক্ষ চালক ছিল। তাছাড়া হেলমেট বিহীন অবস্থায় বেপরোয়া গতিতে গাড়ি চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সে মারা গেছে। পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানোর পর পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের অসচেতনতাকে দায়ী করলেন ওসি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০