বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরে বিয়ারসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে ৪২ পিস বিয়ারের ক্যানসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২২ আগস্ট) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জের বশিকপুর ইউনিয়নের পোদ্দার বাজার থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা বিভাগের পরিদর্শক মোহাম্মদ সোলাইমান।

আটককৃতরা হলেন- বালাইশপুর গ্রামের মো. সাহাব উদ্দিনের পুত্র মো. তারেক (২১) ও নোয়াখালীর চাটখিলের রাম নারায়ণপুরের আব্দুল মালেকের পুত্র মো. কবির হোসেন (৪০)।

গোয়েন্দা বিভাগের পরিদর্শক মোহাম্মদ সোলাইমান জানান, চন্দ্রগঞ্জ থানাধীন পোদ্দার বাজার এলাকায় বিয়ার বেচাকেনা হচ্ছে এমন সংবাদ পেয়ে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাজারের বনফুল সুইটমিট নামক দোকানের সামনে থেকে দুই মাদক ব্যবসায়ী পালানোর চেষ্টা করে।

পরে ধাওয়া দিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের স্বীকারোক্তি অনুযায়ী দোকানের ভিতরে একটি বাজারের ব্যাগ থেকে ৪২ পিস বিয়ারের ক্যান উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১