বিনোদন ডেস্ক :
রিয়া সেন। বিয়ের পর তেমন একটা ক্যামেরার সামনে দেখা যায়নি তাকে। অনেকটা কাজ কমিয়ে দিয়েছেন তিনি। বলিউড কিংবা কলকাতার কোন ছবিতেই দেখা মিলছে না তার।
সর্বশেষ ‘মিসম্যাচ’ নামের একটি ওয়েব সিরিজে দেখা গেছে, তাও খুব কম সময়ের জন্য। এর শুটিংও হয়েছে বেশ আগে। বর্তমানে স্বামী-সংসার নিয়েই বেশি ব্যস্ত তিনি।
নতুন খবর হলো, এবার আবারো ফিরছেন রিয়া সেন। সেক্সসিম্বল ইমেজের এই অভিনেত্রী এবারো ফিরছেন একই রূপে। সম্প্রতি বলিউডের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়ে কাজ শুরু করেছেন তিনি। ছবিটি প্রযোজনা করছে একতা কাপুরের বালাজি ফিল্মস।
ছবির গল্প প্রসঙ্গে জানা গেছে, সেক্স বাণিজ্য নিয়ে এগিয়েছে ছবিটির গল্প। এ ছবির কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করছেন রিয়া। এখানে তাকে দেখা যাবে ঘটনাচত্রে বনে যাওয়া একজন পতিতার চরিত্রে। ছবিতে একাধিক তরুণের সঙ্গে তার যৌন দৃশ্যও থাকবে।
শুধ তাই নয়, পুরো ছবিতে ব্যাপক খোলামেলায় ধরা দিবেন তিনি। এরইমধ্যে ছবির অনেকখানি কাজ শেষ হয়েছে। বেশ কয়েকটি দৃশ্য ধারণ করা হয়েছে অতি গোপনে।