সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া
হিসাবের অঙ্কে মিয়ানমারও কম শক্তিশালী নয়। বললেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

হিসাবের অঙ্কে মিয়ানমারও কম শক্তিশালী নয় : কাদের

আকাশবার্তা ডেস্ক :

রোহিঙ্গাদের ফেরত পাঠাতে কূটনৈতিক ব্যর্থতা নেই। মিয়ানমারকে বন্ধুহীন ভাবার কোনো কারণ নেই। হিসাবের অঙ্কে মিয়ানমারও কম শক্তিশালী নয়। বললেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

bestelectronics

শনিবার (২৪ আগস্ট) দুপুর ১২টায় ডিপ্লোমা ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা জানান। সেতুমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের ফেরত পাঠানোর বিষয়ে যারা বলেন কূটনৈতিক প্রয়াস ব্যর্থ হয়েছে, এটা সঠিক নয়। আমাদের মনে রাখতে হবে মিয়ানমারেরও বন্ধু আছে, এশিয়ায়ও তাদের বন্ধু আছে। তারা বন্ধুহীন তা মনে করার কারণ নেই। 

অর্থনৈতিক কারণেও মিত্রতা হয় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, হিসাবের অঙ্কে মিয়ানমারও কম শক্তিশালী নয়। তাই জাতিসংঘসহ বিভিন্ন দেশের সমর্থন আদায়ের মতো সাফল্য আমাদের কূটনৈতিক কারণেই হয়েছে। তাই এখানে ব্যর্থতার কিছু নেই, বাস্তব কারণে এক পা পিছিয়ে গেলেও কূটনৈতিক ব্যর্থ বলা যাবে না।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930