বুধবার ২২শে এপ্রিল, ২০২৬ ইং ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

সারাদেশে আজ সড়ক দুর্ঘটনায় নিহত ১৪

আকাশবার্তা ডেস্ক :

দেশের কয়েকটি জেলায় শনিবার সড়ক দুর্ঘটনায় মারা গেছে ১৪ জন। এর মধ্যে ফরিদপুরে আলাদা দুটি দুর্ঘটনায় নিহত হয়েছে ১১জন। এছাড়া সাভার, বগুড়া ও ঠাকুরগাঁওয়ে একজন করে মোট তিনজন মারা গেছে।

bestelectronics

আমাদের ফরিদপুর প্রতিনিধি জানিয়েছেন, ফরিদপুরে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় এখন পর্যন্ত ১১ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। দুপুরে ফরিদপুর সদর উপজেলার ধুলদী এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় ৫ যাত্রী।

হাসপাতালে নেয়ার পথে একজন ও পরে আরো ৩ জন মারা যায়।এছাড়া জেলার নগরকান্দা উপজেলার তালমার মোড়ে যাত্রীবাহী বাসচাপায় দু্ই পথচারী নিহত হয়েছেন।বগুড়ার শিবগঞ্জ উপজেলার রহবল এলাকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে একজন মারা গেছেন।

সকালে উপজেলার রহবল এলাকায় বগুড়া-রংপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এতে আহত হন আরো অন্তত ৫ যাত্রী।নবীনগর-চন্দ্রা মহাসড়কের সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় বাসচাপায় মঞ্জুরুল ইসলাম নামে এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন।

এ ঘটনায় ঘাতক চালক পালিয়ে গেলেও বাসটি জব্দ করেছে পুলিশ। ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কের বি-আখড়া নামক স্থানে নৈশ্যকোচ নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় নিহত হয়েছেন একজন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১৪ জন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০