সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন
ছবি : সংগ্রহিত

রাখাইনে সংঘর্ষে ৫০ সেনা নিহত, দাবি আরাকান আর্মির

আন্তর্জাতিক ডেস্ক :

মিয়ানমারের উত্তরাঞ্চলীয় রাজ্য রাখাইনে দেশটির সেনাবাহিনী ও আরাকান আর্মির সদস্যদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ও শুক্রবার উভয়পক্ষের মধ্যে ওই সংঘর্ষে ৫০ জন সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে আরাকান আর্মি। খবর দ্য ইরাবতীর।

bestelectronics

রাখাইনের মিনবায়া ও ম্রাউক-ইউ টাউনশিপে বৃহস্পতিবার ও শুক্রবার দুটি অ্যাটাক হেলিকপ্টার ব্যবহার করে বিমান হামলা চালায় মিয়ানমারের সেনাবাহিনী। এই দুই টাউনশিপে আরাকান আর্মির বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে আর্টিলারি শেলিংও করে সেনাবাহিনী।

রাখাইন রাজ্য পার্লামেন্টের মিনবায়া আসনের আরাকান ন্যাশনাল পার্টির একজন আইনপ্রণেতা ইউ হ্লা থেইন অং বলেন, বৃহস্পতিবার প্রায় পুরো দিনই উভয়পক্ষের মধ্যে লড়াই চলে। তিনি বলেন, কালামা পর্বতমালায় দুই বা তিনটি হেলিকপ্টার দিয়ে মিসাইল ও বোমা হামলা চালানো হয়, ধারণা করা হয় এখানে আরাকান আর্মি গেরিলা বাহিনীর অবস্থান রয়েছে।

এদিকে আরাকান আর্মি জানিয়েছে, মিয়ানমার সেনাবাহিনীর ২০০ পদাতিক সৈন্য বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তাদের নিয়ন্ত্রিত দাই থা গ্রামে হামলা চালায়। দাই থা গ্রামের ৫০০ এবং ১৮০০ মিটার দক্ষিণপূর্বে সন্ধ্যা ৭টা পর্যন্ত ওই লড়াই চলেউভয়পক্ষের মধ্যে লড়াই মিয়ানমারের ৫০ জন সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে আরাকান আর্মি।

ভয়াবহ এই সংঘর্ষে তাদের তিনজন যোদ্ধা নিহত এবং আরও অনেকে আহত হয়েছে বলেও জানিয়েছে তারা। তবে মিয়ানমার সেনাবাহিনী কোনও ব্যাটালিয়ন বা ডিভিশনের সঙ্গে তাদের লড়াই হয়েছে সে ব্যাপারে কিছু জানায়নি আরাকান আর্মি।যদিও আরাকান আর্মির এই দাবি স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি দ্য ইরাবতি।

হতাহতের বিষয়ে মিয়ানমার সেনাবাহিনীর পশ্চিমাঞ্চলীয় কমান্ডের ব্রিগেডিয়ার জেনারেল উইন জ্য ও-র সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কেবল সেনাবাহিনীর হামলার কথা বলেছেন। তবে কতজন হতাহত হয়েছে সে বিষয়ে তিনি কিছু বলেননি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31