শনিবার ২৫শে জুলাই, ২০২৬ ইং ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

চন্দ্রগঞ্জে এরশাদের জন্য দোয়ার মাহফিল

নিজস্ব প্রতিবেদক :

সদ্যপ্রয়াত সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের আত্মার মাগফিরাত কামনায় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বাদ মাগরিব (৩১ আগষ্ট) জেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন জাতীয় পার্টির উদ্যোগে স্থানীয় গণমিলনায়তনে এই দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।

ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি জহিরুল ইসলাম জহিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মানিক হোসেন মানিকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আজাদ।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা জাতীয় পাটির সহ-সাংগঠনিক সম্পাদক বাবুল হোসেন, জাতীয় পার্টির নেতা আলমগীর হোসেন পাটওয়ারী।

এছাড়া আরো বক্তব্য রাখেন, জেলা জাতীয় পাটির নেতা হাবিবুর রহমান, মহিউদ্দিন খোকন, সামছুল আলম বিত্ত, মিনহাজুর রহমান বিত্তু প্রমূখ।

আলোচনায় বক্তারা বলেন, ‘৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে’ এই শ্লোগানে এরশাদ মানুষের মাঝে বেঁচে থাকবেন, আর এ শ্লোগানেই স্মরণ হবে এরশাদের নাম। তারা বলেন, এরশাদ আমলের সবচেয়ে আলোচিত বিষয় ছিল গ্রামীণ উন্নয়ন। এজন্য তিনি ‘পল্লীবন্ধু’ হিসাবে উপাধি লাভ করেন।
আলোচনা শেষ এরশাদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১