শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ ইং ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

‘স্বামী সেই হবে, যে মায়ের সঙ্গেও থাকতে পারবে’

বিনোদন ডেস্ক :

বলিউড অভিনেতা সাইফ আলি খান এবং অমৃতা সিংয়ের কন্যা সারা আলি খান। জন্মসূত্রে তিনি পতৌদি পরিবারের সদস্য এবং ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক মনসুর আলী খান পতৌদি ও শর্মিলা ঠাকুরের নাতনি।

বলিউডের এই নতুন নায়িকার মা ও বাবা সাইফের মধ্যে এখন আর কোন সম্পর্ক নেই। যদিওবা একসময় এক ছাদের নীচে থাকতেন তারা। নায়িকা কারিনাকে বিয়ে করে আগেই আলাদা হয়েছেন দুজনই।

তবে সাইফ-অমৃতার ছাড়াছাড়ি হলেও মায়ের সঙ্গে সারার সম্পর্ক এতটাই ভালো যে, সারা জীবন সুখেই কেটে যাবে অমৃতার। কারণ, তাকে ছাড়া একটা মিনিটও আলাদা থাকেন না মেয়ে সারা।

এদিকে, গণমাধ্যমের কাছে মায়ের সঙ্গে তার সম্পর্ক কেমন, তা নিয়ে বহুবার কথাও বলেছেন মেয়ে সারা। বলিউডের এই নতুন নায়িকার কথায়, মা অমৃতা সিংয়ের সঙ্গে তার সম্পর্ক এতটাই ভালো যে, সারা জীবন মায়ের সঙ্গেই থাকতে চান তিনি।

এদিকে, সম্প্রতি সারার একটি উত্তর পুরোপুরি অবাক করেছে নেটিজেনদের। কয়েকদিন আগে ভারতীয় এক গণমাধ্যমকর্মী তার কাছে জানতে চান, আপনি’তো সারাজীবন মায়ের সঙ্গে কাটাতে চান, যখন আপনার বিয়ে হয়ে যাবে, তখন মায়ের সঙ্গে কীভাবে থাকবেন?

উত্তরে সারা বলেন, আমি এমন কাউকে বিয়ে করবো, যে কিনা নিজেই আমার মায়ের সঙ্গে থাকতে রাজি হবে। মোদ্দাকথা, স্বামী সেই হবে, যে মায়ের সঙ্গেও থাকতে পারবে!

সারা আরও বলেন, আমি যখনই বিভিন্ন গণমাধ্যমে মাকে নিয়ে একসঙ্গে থাকার কথা বলি, তখনই তার মন ভারাক্রান্ত হয়। কারণ মায়ের আমাকে বিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

কিন্তু মা এটা কখনো ভাবেন না যে, আমি যাকে বিয়ে করবো, সেও মায়ের সঙ্গে থাকতে পারে।

সারা আরও যোগ করেন, আমি কোন পুরুষ নয় বরং মা-কেই ভালোবাসি। কয়েকদিনের জন্য দূরে গেলেও তার জন্য আমার মন কেমন করে। অন্য কারো জন্য এই ধরণের অনুভূতি কখনো হয়নি, শুধু মায়ের জন্যই হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০