সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

‘গ্যাং কালচার’র নামে ভয়ঙ্কর হয়ে উঠছে রাজধানীর কিশোররা (ভিডিও)

আকাশবার্তা ডেস্ক :

‘গ্যাং কালচার’র নামে দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠছে রাজধানীর বিভিন্ন এলাকার কিশোররা। স্কুল-কলেজপড়ুয়া এসব কিশোর জড়িয়ে পড়ছে- খুন, ছিনতাই, চাঁদাবাজির মতো অপরাধে। ২০১৭ সালে উত্তরায় দুই গ্রুপের বিরোধের জেরে স্কুলছাত্র আদনান নিহত হওয়ার পর ‘গ্যাং কালচার’র অন্ধকার দিক সামনে আসে।

প্রান্ত নামে এই কিশোর সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখাচ্ছে কিভাবে ‘ডিস্কো বয়েজ’ নামে একটি গ্যাংয়ের সদস্যদের আঘাত করতে হবে। সে নিজেও একটি গ্যাংয়ের সদস্য। তার এমন অভিব্যক্তিই বলে দেয় কতোটা হিংস্র হয়ে উঠছে ‘গ্যাং কালচার’ এর সঙ্গে যুক্ত কিশোররা। ‘গ্যাং কালচার’র মাধ্যমে প্রান্তর মতো এমন অনেক কিশোর জড়িয়ে পড়ছে অপরাধের সঙ্গে।

২০১৭ সালের ৬ জানুয়ারি উত্তরায় ‘ডিসকো বয়েজ’ ও ‘বিগ বস’ নামে দুই গ্যাংয়ের বিরোধের জেরে হকিস্টিক দিয়ে পিটিয়ে ও শরীরের বিভিন্ন স্থানে স্ক্রু ঢুকিয়ে হত্যা করা হয় স্কুলছাত্র আদনান কবিরকে।রাজধানীতে গড়ে উঠেছে ৫০ থেকে ৬০টি কিশোর গ্যাং।

দেয়ালে নিজেদের কোড লিখে এলাকাও ভাগ করে নিয়েছে তারা। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায়ই তাদের মধ্যে সংঘর্ষ হচ্ছে। কারও বয়সই ১৮’র বেশি না। কেউ পড়াশোনা করে কেউ করে না। বেপরোয়া স্বভাব চলাফেরা উগ্র।

এরই মধ্যে বিভিন্ন ঘটনায় আলোচনায় এসেছে কিশোর গ্যাংয়ের তৎপরতা। এ বছর ৯০ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বেশ কয়েকজনকে সাজাও দেয়া হয়েছে।

‘গ্যাং কালচার’র বিরুদ্ধে নিজেদের কঠোর অবস্থানের কথা জানিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। তবে কেবল শাস্তি দিয়ে এর সমাধান করা যাবে না বলে মনে করেন অপরাধবিজ্ঞানী ড. জিয়া রহমান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930