বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

‘তুই’ বলায় কিশোরকে কুপিয়ে হত্যা

আকাশবার্তা ডেস্ক :

তুই বলে সম্বোধন করায় গাজীপুরে কিশোর গ্যাং চক্রের হাতে অপর এক কিশোর খুন হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে মহানগরের রাজদীঘির পাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম নূরুল ইসলাম (১৫)। সে শেরপুরের শ্রীবর্দী থানার ভাকার্তা এলাকার ফকির আলীর ছেলে। নূরুল একটি চায়ের দোকানে কাজ করতো বলে জানা গেছে। ফকির আলী পরিবার নিয়ে রাজদীঘি পার্শ্ববর্তী টাঙ্কির পাড় এলাকার ফরিদ মিয়ার বাড়িতে ভাড়া থাকেন।

পুলিশের ধারণা, নূরুল ইসলাম কিশোর গ্যাং চক্রের সদস্য। সিনিয়র-জুনিয়র নিয়ে সে কিশোর গ্যাংয়ের এক সদস্যের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছিল।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এজাজ শফি জানান, ওই চক্রের এক সিনিয়র সদস্যকে ‘তুই’ বলে সম্বোধন করায় নূরুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়। মরদেহ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পিঠে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

এ হত্যাকাণ্ডের সঠিক কারণ অনুসন্ধান ও হত্যাকারীদের গ্রেপ্তারে পুলিশ মাঠে নেমেছে বলে জানান ওসি।নিহতের বাবা ফকির আলী জানান, তার এক ছেলে দুই মেয়ে। নূরুল ইসলাম সবার বড়। আগে তারা শহরের সাহাপাড়ায় বসবাস করতেন। তিন দিন আগে বাসা পরিবর্তন করে তারা টাঙ্কিরপাড় এলাকায় আসেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১