বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ ইং ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

লক্ষ্মীপুরে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে ইউপি সদস্য ও আওয়ামীলীগ নেতা ওমর ফারুককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩১ মার্চ) রাত ১টার দিকে নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এরআগে রাত ১১টার দিকে উত্তর হামছাদি ইউপির পাটোয়ারীরহাট বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা কুপিয়ে জখম করে তাকে। নিহত ওমর ফারুক সদর উপজেলার ১নং উত্তর হামছাদি ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

পুলিশ ও স্বজনরা জানায়, স্থানীয় পাটওয়ারীহাট বাজার থেকে রাত ১১টার দিকে বাড়ি ফিরছিলেন ওমর ফারুক। বাজারের অদূরে পৌঁছলেই হঠাৎ তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতিতে নোয়াখালি হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে বলে জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এমরান হোসেন নান্নু। তার বুকে একাধিক চুরিকাঘাতের চিহ্ন রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার করতে পুলিশের অভিযান চলছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০