শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ ইং ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

ঐশীর কোলে শিশুটি কার?

বিনোদন ডেস্ক :

আশির দশকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের গ্রামীণ জনপদে ঘটে যাওয়া কঠিন বাস্তবতা আর জীবনবোধের গল্প নিয়ে তৈরি হচ্ছে ‘আদম’ নামের নতুন চলচ্চিত্র। এর ট্যাগ লাইন ‘আদম থাইকা আদম সন্তান কেউ ফেরেশতা কেউবা শয়তান’।

আগস্ট মাস থেকে এ চলচ্চিত্রের কাজ শুরু হয়েছে। এ ছবিতে অভিনয় করেছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ খ্যাত অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশী। গল্পে ছবিতে তার চরিত্রের নাম সাজিয়া।

ময়মনসিংহে তার দ্বিতীয় চলচ্চিত্র ‘আদম’ চলচ্চিত্রের শুটিং সেট থেকে একাধিক স্থিরচিত্র ফেসবুকে প্রকাশ করেছেন এ অভিনেত্রী। একটি ছবিতে কাঠিতে জড়ানো ঘুঁটে বানাচ্ছেন; আরেক ছবিতে এক শিশুকে কোলে নিতে দেখা গেছে। চরিত্রের প্রয়োজনে প্রথমবারের মতো ঘুঁটে বানানোর অভিজ্ঞতা হয়েছে বলে জানালেন ঐশী।

‘আমাকে এখন গোবর ধরতে হবে? এর পরিবর্তে অন্যকিছু দিয়ে এই শট নেয়া যায় না?’ ঐশিকে যখন গোবরের সামনে এনে দাঁড় করানো হলো এবং নির্দেশনা দেয়া হচ্ছিল কীভাবে গরুর গোবর দিয়ে কাঠি বানাতে হয়, তখনই নাক কুঁচকে ফেলেছিলেন ঐশী।

তখনই প্রশ্নটি ছুঁড়ে দিয়েছিলেন পরিচালককে। কিন্তু এর তো বিকল্প নেই। চা-পাতা দিয়ে বিকল্প কিছু করা যায় কি না- এটাও বলে দেখলেন। কিন্তু উঁহু, কোনো আপোষ নেই। একেবারে নিখুঁত চিত্রই প্রয়োজন।

ঐশী গোবর দেখেছেন। কিন্তু সেটা হাতে নাড়াচাড়া করে দেখেননি। তাঁকে শিখিয়ে দেয়া হলো। অল্প সময়ের মধ্যেই রপ্ত করে ফেললেন।

অবশেষে কুঁচকানো নাকও স্বস্থানে চলে এল। এবং খুবই সাবলীলভাবে সে দৃশ্য সম্পন্ন করলেন।

তিনি বললেন, ‘আমার আর মনে হচ্ছিল না অন্যকিছু। তখন যেন সত্যিই আমি সাজিয়া এবং আমাকে নিত্যদিন রান্নার জন্য এই গোবরের কাঠি বানিয়ে রোদে শুকাতে দিতে হয়।’

তিনি বললেন, “এই চরিত্রের জন্য আমার চেহারা ও ত্বক রোদে পোড়া রঙের মতো করা হয়েছে। এর আগে কখনও গোবরের ঘুঁটে বানিইনি।

শুটিং করতে গিয়েই সেই অভিজ্ঞাও হলো।” ছবিতে তার চরিত্রের নাম সাজিয়া। তার কোলের বাচ্চাটি সাজিয়ার কি না সেই প্রশ্নের উত্তরে রহস্য রাখলেন তিনি।

তিনি বললেন, সেটা জানান জন্য অপেক্ষায় থাকতে হবে।

‘আদম’ চলচ্চিত্র প্রসঙ্গে ঐশী বলেন, চলচ্চিত্রে একটি চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করতে যাচ্ছি। দ্বিতীয় চলচ্চিত্রেই এমন বড় চ্যালেঞ্জ নিতে হবে ভাবিনি। আশা করি, কাজটি দর্শকরা পছন্দ করবেন।

ছবিটি নির্মাণ করছেন আবু তাওহীদ হিরণ। এর চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন মাসুদ পারভেজ।

তামিম হোসেনের প্রযোজনায় এ চলচ্চিত্রে অভিনয় করছেন বরেণ্য অভিনয়শিল্পী রাইসুল ইসলাম আসাদ, শহীদুজ্জামান সেলিম, ‘স্বপ্নজাল’খ্যাত অভিনেতা ইয়াশ রোহান, আফফান মিতুল, এ্যালেন শুভ্র, রঙ্গনসহ আরও অনেকে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০