সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া
প্রতিকী ছবি।

লক্ষ্মীপুরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা, ৬ জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাবুল হোসেন (৫০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে ৬ জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। রোববার রাত ৮টার দিকে সদর উপজেলার পূর্ব বিজয় নগর এলাকার কিরনের চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে। নিহত বাবুল স্থানীয় মৃত শহিদ উল্ল্যার ছেলে ও গাছ ব্যবসায়ী। তার মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। গণধোলাইয়ের শিকার ৬ জন ও প্রতিপক্ষের হামলায় আহত ১ জনসহ ৭ জনকে পুলিশি পাহারায় একই হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সদর উপজেলার বিজয় নগর গ্রামের নাপিত বাড়ির সোহেলের স্ত্রী লিপি আক্তারকে কু-প্রস্তাব দেয় পার্শ্ববর্তী এলাকার মৎস্য চাষী শহীদ। এতে রাজি না হওয়ায় লিপি ও সোহেলের ভাগিনা রাসেলকে জড়িয়ে কুৎসা রটায় শহীদ। বিষয়টি জানতে পেরে সোহেল ক্ষুব্ধ হয়ে কয়েকজন ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে শহীদের উপর অতর্কিত হামলা চালিয়ে মারধর করে। এতে বাধা দিলে সন্ত্রাসীরা বাবুলকেও মারধর করে। পরে স্থানীয় লোকজন গুরুত্বর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক বাবুলকে মৃত ঘোষণা করে।

এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে সোহেলসহ ৬ সন্ত্রাসীকে ঘেরাও করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আজিজুর রহমান মিয়া জানান, দু’পক্ষের মারামারির ঘটনায় একজন নিহত হয়েছে। এ ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930