বুধবার ২২শে এপ্রিল, ২০২৬ ইং ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

লক্ষ্মীপুরে মাতৃকেন্দ্রের নারীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও ঋণ বিতরণ

আকাশবার্তা ডেস্ক :

পল্লী অঞ্চলে বসবাসকারী সুবিধাবঞ্চিত নারীদের ক্ষমতায়ন, অর্থনৈতিক মুক্তি তথা আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে মাতৃকেন্দ্রের সদস্যদের মাঝে ক্ষুদ্র ঋণ ও সচেতনতামূলক প্রশিক্ষণ দেয়া হয়েছে। সোমবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে মাতৃকেন্দ্রের সংশ্লিষ্ট সম্পাদিকা ও সদস্যাদের এ প্রশিক্ষণের আয়োজন করে সদর উপজেলা সমাজসেবা কার্যালয়। পরে মাতৃকেন্দ্রের উপকারভোগী ৪৫ জন সদস্যের মাঝে নগদ ২০ হাজার করে মোট ৯ লাখ টাকা ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. নুরুল ইসলাম পাটওয়ারী। প্রশিক্ষক ছিলেন- উপজেলা জনস্বাস্থ্য বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. নাসির উদ্দীন।

উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলা পর্যায়ে পল্লী মাতৃকেন্দ্রের ক্ষুদ্র ঋণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ১৫ থেকে ৪৯ বছরের নারীদেরকে নিয়ে ৫টি মাতৃত্বকালীন কেন্দ্র গঠন করা হয়। প্রত্যেক কেন্দ্রে একজন সম্পাদিকা ও ৮ জন সদস্য রয়েছেন। প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে আয়বর্ধকমূলক কাজের জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়। এছাড়া সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য মা ও শিশুস্বাস্থ্য পরিচর্যা, প্রজনন, স্বাস্থ্য, শিক্ষা, নারী ও শিশুদের টিকাদান, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন, পরিবেশ, বাল্য বিবাহ, যৌতুক ও নারী নির্যাতন প্রতিরোধ, জঙ্গীবাদ এবং মাদকমুক্তসহ মোট ২৬টি বিষয়ে অবহিত করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০