রবিবার ১লা মার্চ, ২০২৬ ইং ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

ঢাবির ভর্তি পরীক্ষা শুরু কাল

আকাশবার্তা ডেস্ক :

ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের অধীনে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামীকাল শুক্রবার।

সকাল ১০টায় থেকে সাড়ে ১১টা পর্যন্ত ‘গ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার আসন বিন্যাস (সিট-প্ল্যান) বিশবিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এ বছর মোট ৫৬টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

‘গ’ ইউনিটে এক হাজার ২৫০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২৯ হাজার ৫৮ জন ভর্তিচ্ছু। সেই হিসেবে প্রতি আসনের জন্য ২৩ জনের বেশি প্রার্থী লড়বেন। এবার নৈর্ব্যক্তিক পরীক্ষার পাশাপাশি লিখিত পরীক্ষাও দিতে হবে ভর্তিচ্ছুদের।

মোট ১২০ নম্বরের মধ্যে ৭৫ নম্বরের এমসিকিউ পরীক্ষার জন্য ৫০ মিনিট এবং ৪৫ নম্বরের লিখিত পরীক্ষার জন্য ৪০ মিনিট সময় পাবেন তারা।

কর্তৃপক্ষ বলছে, পরীক্ষার হলে মোবাইল ফোন বা টেলিযোগাযোগ করা যায় এরূপ কোন ইলেক্ট্রনিক ডিভাইস/যন্ত্র বহন করা যাবো না। পরীক্ষা চলাকালে ভ্রাম্যমান আদালত দায়িত্ব পালন করবে বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অধিদপ্তর থেকে জানানো হয়।

বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন।

এছাড়া চারুকলা অনুষদভুক্ত ‘চ’-ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এ পরীক্ষার আসন বিন্যাসও (সিট-প্ল্যান) বিশবিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে। ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদসহ ক্যাম্পাসের মোট ১৯টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

এবছর চ ইউনিটে ১৩৫টি আসনের বিপরীতে আবেদনকারীর ১৬ হাজার এক জন ভর্তিচ্ছু পরীক্ষা দেবে। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান চারুকলা অনুষদের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রও পরিদর্শন করবেন।

এছাড়া, বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২০ সেপ্টেম্বর, কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২১ সেপ্টেম্বর, ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ সেপ্টেম্বর, চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের সাধারণ জ্ঞান পরীক্ষা ১৪ সেপ্টেম্বর ও অঙ্কন পরীক্ষা ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১