বুধবার ২২শে এপ্রিল, ২০২৬ ইং ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ
ডাকাতি ও খুনের ঘটনায় জড়িত গ্রেপ্তারকৃত আসামি মোঃ শান্ত ও হৃদয় হোসেন।

লক্ষ্মীপুরে ডাকাতি ও খুনের ঘটনায় গ্রেপ্তারকৃত দুই আসামির আদালতে স্বীকারোক্তি

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের টুমচরে ডাকাতিকালে হত্যার ঘটনায় জড়িত রাজধানীর দক্ষিণখাঁন এলাকা থেকে মোঃ শান্ত (৩২) ও টুমচর থেকে মোঃ হৃদয় হোসেন (১৮) নামে দুই ডাকাতকে ১টি এলজি ও ২ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ডাকাতিকালে লুণ্ঠিত মালামালও উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে- ২টি মোবাইল সেট, ১টি আয়রণ (ইস্ত্রি,) ১টি ২৪ ইঞ্চি সিঙ্গার এলইডি টেলিভিশন। গ্রেপ্তারকৃতরা পশ্চিম টুমচর এলাকার মোঃ বাহার হোসেন ও মোঃ সিরাজুল ইসলামের পুত্র। সম্পর্কে তারা দুজন চাচা ভাতিজা হয়। বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, গত ৩০ আগষ্ট গভীর রাতে টুমচরের জনৈক নুরুল ইসলাম চৌধুরীর বাড়িতে ডাকাতি এবং ৯ সেপ্টেম্বর গভীর রাতে লক্ষ্মীপুর পৌরসভার ১৫নং ওয়ার্ডের জনৈক আতিক উল্লার বাড়িতে পৃথক ডাকাতির ঘটনায় গৃহকর্তা বৃদ্ধ মোঃ আতিক উল্লা ওরফে আতিক (৮৫) খুন হন।

ডাকাতিকালে খুন হওয়া ভিকটিম আতিক উল্যাহর ফাইল ছবি (এসপি অফিস থেকে প্রেরিত)

পৃথক এই দুটি লোমহর্ষক ঘটনায় গ্রেপ্তারকৃত শান্ত ও হৃদয় ডাকাতি এবং খুনের বর্ণনা দিয়ে বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনোয়ার হোসেনের নেতৃত্বে সদর থানার ওসি একেএম আজিজুর রহমান মিয়া, ওসি/তদন্ত মোহাম্মদ মোসলেহ উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স রাজধানীর দক্ষিণখাঁন থেকে আসামি মোঃ শান্তকে এবং টুমচরের নিজবাড়ি থেকে ভাতিজা মোঃ হৃদয় হোসেনকে গ্রেপ্তার করেন।

লক্ষ্মীপুরের পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান (পিপিএম-সেবা) জানিয়েছেন, পৌরসভার ১৫নং ওয়ার্ডে ডাকাতিসহ খুন এবং টুমচরে পৃথক ডাকাতির ঘটনায় জড়িত দুইজনকে অস্ত্রসহ গ্রেপ্তার এবং লুণ্ঠিত কিছু মালামাল উদ্ধার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০