শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ ইং ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

কলাবাগান ক্রিড়াচক্র থেকে ভিন্ন ধর্মী ইয়াবা ও অস্ত্র উদ্ধার

আকাশবার্তা ডেস্ক :

কলাবাগান ক্রিড়াচক্র থেকে অবৈধ অস্ত্র, ক্যাসিনোর সরঞ্জামসহ ভিন্ন ধর্মী ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‍্যাব-২। এ সময় ক্লাবের সভাপতি শফিকুল আলম ফিরোজসহ পাঁচ জনকে আটক করা হয়েছে।আজ শুক্রবার কলাবাগান ক্রিড়া চক্রে অভিযান শেষে র‍্যাব-২ এর সিও আশিক বিল্লাহ এসব কথা বলেন।

তিনি বলেন, শুক্রবার দুপুরের পর থেকে র‍্যাব-২ এর সদস্যরা অবস্থান নেয় কলাবাগান ক্রিড়া চক্রের সামনে। গোয়েন্দা মাধ্যমে আমাদের কাছে তথ্য ছিল ক্রিড়া চক্রের ব্যানারের আড়ালে এখানে বিভিন্ন অনুমোদনহীন কার্যক্রম পরিচালনা হয়ে থাকে।

আর এই খবরের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।তিনি আরও বলেন, অভিযানে আমরা জুয়া খেলায় ব্যবহৃত বিভিন্ন কয়েন, আমেরিকান গোল্ডেন কার্ড ৫৭২ প্যাকেট, বিদেশি একটি পিস্তল, তাজা গুলি এবং ভিন্নধর্মীয় হলুদ রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করি। যা আগে কখনো দেখা যায়নি।

র‌্যাব সিও বলেন, আমরা ধারণা করছি র‌্যাবের আসার খবর পেয়ে ক্যাসিনো’র মূল সামগ্রী সরিয়ে ফেলা হয়েছে। তবে ক্যাসিনো খেলার কয়েনসহ অনেক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, অভিযান চালানোর সময় সভাপতি শফিকুল আলম ফিরোজসহ পাঁচ জনকে আটক করা হয়েছে। বাকি চার জন এখানকার স্টাফ। তাদের বিরুদ্ধে ধানমন্ডি থানায় মাদক ও অস্ত্র আইনে মামলা করা হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১