সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

দুদু’র বিচারের দাবিতে লক্ষ্মীপুরে যুবলীগের বিক্ষোভ

আকাশবার্তা ডেস্ক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি ও হত্যার হুমকি দেয়ায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে লক্ষ্মীপুর জেলা যুবলীগ।

শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে যুবলীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর তেমুহনীতে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে জেলা যুবলীগের সভাপতি একেএম সালাহ্ উদ্দিন টিপু বলেন, বিএনপির এই নেতাকে গ্রেপ্তার করে দ্রুত তার বিচার কার্যকর না করলে আন্দোলন আরো কঠোর হবে। তিনি আরও বলেন, অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনতে হবে। যুবলীগ কখনো অন্যায়কারীর সাথে আপোষ করে না।

এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবলীগ নেতা আব্দুল জাব্বার লাভলু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল্যা আল নোমান, শহর যুবলীগের আহ্বায়ক আল আমিন ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন হ্যামেল ক্বারী, মিজানুর রহমান মিজান, সদর পশ্চিম যুবলীগের আহ্বায়ক তাফাজ্জল হোসেন চৌধুরী টিটু, যুগ্ম আহ্বায়ক মাহবুবুল ইসলাম মাহবুব, ইসমাইল হোসেন, সদর পূর্ব যুবলীগের আহ্বায়ক আমির হোসেন আমু, যুগ্ম আহ্বায়ক রূপম হাওলাদার, মমিন উল্যা সবুজ, কমলনগর উপজেলা যুবলীগের আহ্বায়ক মেজবাহ্ উদ্দিন বাপ্পী, রামগতি উপজেলা যুবলীগের আহ্বায়ক মেজবাহ উদ্দিন হেলালসহ যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930