সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

‘বঙ্গবন্ধুর স্মরণে ত্রিপুরায় রাস্তা হচ্ছে’

আকাশবার্তা ডেস্ক :

বঙ্গবন্ধুর স্মরণে ত্রিপুরায় একটি রাস্তা করার বিষয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী সম্মত হয়েছেন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ। 

তিনি বলেন, মেঘালয়ে গিয়েছিলাম- সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে মুজিববর্ষ নিয়ে আলোচনা হয়েছে। তারা উন্মুখ হয়ে আছে তাদের সঙ্গে আমাদের রেল কানেকটিভিটি কত তারাতারি আরও উন্নত হয়। তারা আমাদের মুক্তিযুদ্ধের সময় বিরাট ভূমিকা রেখেছে।

রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে এক বৈঠকে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি নিজের ভারত সফর বিষয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও কলকাতা প্রেসক্লাব’ শিরোনামে একটি পুস্তিকা বের করেছে তারা। সেখানে অনেক সাংবাদিক যারা আমাদের মুক্তিযুদ্ধের সময় ওয়ার করেসপন্ডেন্ট হিসেবে কাজ করেছে তারা অনেকে লিখেছে সেখানে। এটি মুক্তিযুদ্ধের অসাধারণ একটি দলিল।

তিনি বলেন, বইটির মোড়ক উন্মোচন করেছে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সেটির উপর একটি আলোচনা হয়েছিল সেখানে আমাকে প্রধান অতিথি হিসেবে ডাকা হয়েছিল। হাসান মাহমুদ বলেন, এক অনুষ্ঠানে মুক্তিযুদ্ধকালীন যারা সাংবাদিককতা করেছেন তাদের অনেকে সেখানে উপস্থিত ছিল।

১৭ এপ্রিল ১৯৭১ সালে বাংলাদেশে যে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে। সেই সরকারের প্রায় সকল সদস্য এবং ভারতের সাংবাদিকরা এবং আন্তর্জাতিক সাংবাদিকসহ সবাই কিন্তু কলকাতা প্রেসক্লাব থেকে ভোর রাতে যাত্রা শুরু করেছিল। সেদিন যারা যাত্রা শুরু করেছিল তারা কেউ জানতো না যে তারা কোথায় যাচ্ছে।

‘সুতারাং কলকাতা প্রেসক্লাবের একটি বড় ভূমিকা ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধে। আগামী বছর নাগাদ ত্রিপুরার সঙ্গে আমাদের রেল লিংক চালু হবে। এই রেল লিং ত্রিপুরা দিয়ে চালুর কাজ চলছে। সেখানে ভারত ও আমাদের অংশে যেখানে রেল লিংকের কাজ চলছে সেটা নিজে চোখে আমি দেখে এসেছি।’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31