শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ ইং ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

নুসরাতের বিয়ের দ্বিতীয় ভিডিও যেন সিনেমা!

বিনোদন ডেস্ক :

স্বামীর ঠোঁটে ঠোঁট, বাহুডোরে ঘনিষ্ঠভাবে আবদ্ধ হয়ে আগে কোনও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেননি টালিউড অভিনেত্রী নুসরাত জাহান। এবার আবেদনময়ী ভঙ্গিতে স্বামী নিখিল জৈনের সঙ্গে ঘনিষ্ঠভাবে ধারণ করা ভিডিওতে দেখা গেল অভিনেত্রীর। ভিডিওটি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন নুসরাত।

গেল জুন মাসে তুরস্কের বোদরুম শহরে প্রাণের মানুষের সঙ্গে বাঁধা পড়েছিলেন নুসরাত। ১৯ জুন মালাবদল করেন তারা। ৪ জুলাই কলকাতায় হয় রিসেপশন পার্টি। তুরস্কে মেহেদি উৎসব থেকে মালাবদল, বিয়ের প্রতিটি আচার অনুষ্ঠানের ভিডিও প্রকাশিত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাড়া ফেলেছে ভিডিওটি।

ভিডিওতে দেখা যাচ্ছে, নীল সমুদ্রের মাঝে ইয়টে চেপে কখনও বন্ধুদের সঙ্গে পার্টি করছেন নুসরাত-নিখিল জৈন। কখনও প্রিয় বান্ধবী মিমির সঙ্গে নাচছেন নুসরাত। শুধু তাই নয়, বিয়ের পর নুসরাতের ঠোঁটে ঠোঁট রেখে আলতো ছোঁয়া দিতেও দেখা যায় নিখিলকে।

তুরস্কের দক্ষিণের শহর বোদরুম বিশ্বের মানচিত্রে পরিচিত লাক্সারি টুরিস্ট ডেস্টিনেশন হিসেবে। বলিউড-টালিউডের একাধিক তারকার প্রাইভেট অ্যালবামে বোদরুমের স্মৃতি আছে। বোদরুমের প্রধান আকর্ষণ সমুদ্রের নীল জল, সমুদ্র ঘেঁষা প্রাচীন কেল্লা ‘দ্য কাসল অব সেন্ট পিটার’।  এখানে আকর্ষণীয়ভাবে ধরা দিয়েছেন নুসরাত-নিখিল।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০