সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুরে ১০০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে ১ হাজার পিস ইয়াবা টেবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার লাহারকান্দি ইউপির কুতুবপুর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো-কুমিল্লা জেলার কোতোয়ালী থানার বাসিন্ধা মাহমুদুল হাসান প্রকাশ আরিফ (২৬), লাহারকান্দি এলাকার মোঃ জাহেদুল আলম প্রকাশ তফু (২৬) ও মোঃ মহিন উদ্দিন প্রকাশ মুন্না (২৪)।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোঃ মোজাম্মেল হোসেনের নেতৃত্বে এএসআই বাকের হোসেনসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে ১৫নং লাহারকান্দি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কুতুবপুর এলাকা থেকে ১ হাজার পিস ইয়াবাসহ ওই তিন যুবককে গ্রেপ্তার করেন।

লক্ষ্মীপুর ডিবি পুলিশের ওসি মো. মোক্তার হোসেন জানিয়েছেন, গ্রেপ্তারকৃতরা সবাই চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930