শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ ইং ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

নেপালিদের পালাতে সহায়তাকারী দুই পুলিশ বরখাস্ত : ডিএমপি

আকাশবার্তা ডেস্ক :

রাজধানীর ক্লাবগুলোতে ক্যাসিনোবিরোধী অভিযানের সময় নেপাল নাগরিকদের পালাতে সহায়তা করার অভিযোগে দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে ডিএমপি হেডকোয়ার্টারে ক্র্যাবের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, সূত্র অনুযায়ী বরখাস্তকৃত পুলিশ সদস্যরা হলেন- রমনা থানার কনস্টেবল দীপঙ্কর চাকমা ও ডিএমপিতে কর্মরত এএসআই মিঠু।

শফিকুল ইসলাম বলেন, ক্যাসিনো ব্যবসা বা তা পরিচালনার ক্ষেত্রে কোনো পুলিশের জড়িত থাকার অভিযোগ পাওয়া গেলে তা তদন্ত করা হবে। তদন্তে প্রমাণ হলে প্রচলিত বিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, সেগুনবাগিচার একটি বাসাতে ভাড়া থাকতেন ক্যাসিনো পরিচালনাকারী নেপালের ৯ নাগরিক। ওই ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, ক্যাসিনোবিরোধী অভিযানের প্রথম দিন বুধবার রাত ১০টার পর তিনজন লোক ওয়াকিটকি হাতে বাসার প্রধান ফটক দিয়ে ভেতরে ঢোকেন।

এরপর তারা লিফটে করে ভবনের একটি ফ্ল্যাটে যান। সেখান থেকে রাত সাড়ে ১১টার দিকে তারা বেরিয়ে আসেন। এরপর রাত পৌনে দুইটার দিকে নেপালিরা ব্যাগ-ব্যাগেজ নিয়ে বাসাটি ত্যাগ করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১