বুধবার ২২শে জুলাই, ২০২৬ ইং ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরে জাস্টিস অ্যাকটিভিটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :

‘গরীবের মামলার ভার, বহন করে সরকার’ এমন স্লোগানে লক্ষ্মীপুরে প্রমোটিং পিস এন্ড জাস্টিস (পিপিজে) অ্যাকটিভিটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে ইউএসএআইডি বাংলাদেশ, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ও এইড কুমিল্লা-এর যৌথ উদ্যোগে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। এ সময় সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান তথ্য প্রচারে উপজেলা লিগ্যাল এইড কমিটির সদস্যদের নির্দেশনা দেওয়া হয়।

জেলা লিগ্যাল এইড কর্মকর্তা ও সিনিয়র সহকারী জজ মুহাম্মদ ফাহ্দ বিন আমিন চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, এইড কুমিল্লার প্রতিনিধি আবু নাছের, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা মুস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রহমত উল্লাহ বিপ্লব, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদা আক্তারসহ উপজেলা লিগ্যাল এইড কমিটির অন্যান্য সদস্যগণ।

জেলা লিগ্যাল এইড অফিসের পক্ষ থেকে এ সভায় মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন এবং এডিআর বিষয়ক স্থিরচিত্র প্রদর্শন করা হয়। পরে লিগ্যাল এইডের কার্যক্রম সমগ্র লক্ষ্মীপুরে ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার করেন উপস্থিত সবাই।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১