শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

লক্ষ্মীপুরে অগ্নিকান্ডে ৫টি দোকান ভস্মীভূত

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে অগ্নিকান্ডে ৫টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ১ কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। মঙ্গলবার (৪ এপ্রিল) সকালে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের রসুলগঞ্জ বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। দেড়ঘন্টা চেষ্টা চালিয়ে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। কী কারণে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে তা জানাতে পারেনি কেউ। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয়রা জানান, সকালে রসুলগঞ্জ বাজারের সোহেলের সামিয়া হোটেলে আগুন দেখতে পায় ব্যবসায়ীরা। পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দেড়ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এরআগে সামিয়া হোটেল, ফেবার জোন বস্ত্র বিতান, কালার প্যালেস, সামিয়া স্টোর সম্পুর্ণ পুড়ে যায়। এতে প্রায় ১ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেন তারা।

স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ এলাকাবাসী অভিযোগ করেন, বাজার সংলগ্ন খালটি দখল হয়ে যাওয়ায় ফায়ার সার্ভিস কর্মীরা না পাওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক ফরিদ আহমদ চৌধুরী একই কথা জানিয়ে বলেন, কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮