বুধবার ২৯শে এপ্রিল, ২০২৬ ইং ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার

সামরিক শক্তিতে এগিয়েছে বাংলাদেশ

আকাশবার্তা ডেস্ক :

সামরিক শক্তির দিক থেকে বাংলাদেশ বিশ্বের ৪৫তম শক্তিশালী দেশ। গত বছর ছিল ৫৬তম। এই র‌্যাংকিংয়ে বিশ্বের সবচেয়ে বড় সামরিক শক্তির দেশ যুক্তরাষ্ট্র, দ্বিতীয় রাশিয়া ও তৃতীয় চীন। ২০১৯ সালে বিশ্বের ১৩৭টি দেশের মধ্যে বাংলাদেশের এই অবস্থানে কথা জানাচ্ছে গ্লোবাল ফায়ার পাওয়ার নামের একটি জরিপকারী প্রতিষ্ঠান।

৫৫টি মাপকাঠির ভিত্তিতে এই সামরিক শক্তিমত্তার সূচকে স্কোর দেয়া হয়েছে। বাংলাদেশ ০.৭১৫৬ শক্তিসূচক নিয়ে ৪৫তম অবস্থানে রয়েছে। ০.০৬১৫ শক্তিসূচক নিয়ে প্রথম যুক্তরাষ্ট্র। ০.০৬৩৯ শক্তিসূচক নিয়ে দ্বিতীয় রাশিয়া। আর তৃতীয় চীনের শক্তিসূচক ০.০৬৭৩। ভারত ০.১০৬৫ শক্তিসূচক নিয়ে চতূর্থ অবস্থানে রয়েছে। দক্ষিণ এশিয়ার মধ্যে সামরিক শক্তিতে বাংলাদেশ তৃতীয় অবস্থানে। এই অঞ্চলে দ্বিতীয় পাকিস্তান ০.২৭৯৮ শক্তিসূচক নিয়ে। সার্বিক র‌্যাংকিংয়ে যার অবস্থান ১৫তম।

অপর প্রতিবেশি দেশ মিয়ানমারের সঙ্গে বাংলাদেশ সামরিক শক্তির ব্যবধান কমেছে। এক বছরে মিয়ানমান এই শক্তিতে দুই ধাপ পিছিয়ে এখন ৩৭ তম অবস্থানে রয়েছে।

গ্লোবাল ফায়ার পাওয়ার- জিএফপি তার প্রতিবেদনে জানিয়েছে এই শক্তির জরিপে কোনও দেশের পরমানু শক্তির বিষয়টি ধর্তব্যে নেওয়া হয়নি।

তবে স্বীকৃত ও সন্দেহভাজন পরমানু শক্তিধর দেশগুলোকে বিশেষ বিবেচনায় রাখা হয়েছে। সামরিক সক্ষমতার পাশাপাশি এই জরিপে প্রাধান্য পেয়েছে ভৌগলিক অবস্থান, প্রাকৃতিক সম্পদ, জনসংখ্যার দিকগুলো। এছাড়া দেশগুলোর সামরিক সরঞ্জাম কতটা বৈচিত্র্যপূর্ণ, সেটিও বিবেচনায় নেয়া হয়েছে।

রিপোর্টে দেয়া তথ্যমতে, বাংলাদেশে প্রতিবছর সামরিক বাহিনীতে যোগ দেয়ার সক্ষমতার বয়সে পৌঁছায় ৩০, ৬০,৫৭৩ জন। দেশের সামরিক বাহিনীর মোট সদস্য ১,৬০,০০০।

এতে বলা হয়েছে, বাংলাদেশের বিমান বাহিনীতে এবছরের হিসাবে ১৭৫টি এয়ারক্র্যাফট রয়েছে। এক বছরে বেড়েছে দুটি এয়ারক্র্যাফট। এদিক থেকে গ্লোবাল র‌্যাংক দাঁড়িয়েছে ১৩৭টি দেশের মধ্যে ৫৩তম। এছাড়া ৪৫টি ফাইটার এয়ারক্রাফট, ৪৫টি অ্যাটাক এয়ারক্রাফট, ৫৭টি ট্রান্সপন্ডার রয়েছে বাংলাদেশের। হেলিকপ্টার রয়েছে ৫৯টি। তবে একটিও অ্যাটাক হেলিকপ্টার নেই।

সেনাবাহিনীর কাছে রয়েছে ৩৪০টি কমব্যাট ট্যাংক। ৫২১টি সাঁজোয়া যান, ১৮টি সেলফ-প্রপেলড আর্টিলারি, ৩৪০টি টোড আর্টিলারি, ৩৬টি রকেট প্রজেক্টর। টোড আর্টিলারির দিক থেকে বাংলাদেশের র‌্যাংকিং ১৩৭ দেশের মধ্যে ৩২তম।

নৌবাহিনীর শক্তিমত্তায় দেখা গেছে বাংলাদেশের মোট নৌ সরঞ্জাম ৮৯টি। যার মধ্যে ৬টি ফ্রিগেট, ৬টি করবেট ও ২টি সাবমেরিন রয়েছে। বাংলাদেশের কোনও বিমানবাহী রণতরী নেই। প্যাট্রোল ভেসেল রয়েঝে ২৬টি আর মাইন ওয়ারফেয়ার ৪টি।

তালিকায় থাকা প্রথম ২০টি দেশ হলো— ১. যুক্তরাষ্ট্র, ২. রাশিয়া, ৩. চীন, ৪. ভারত, ৫. ফ্রান্স, ৬. জাপান, ৭. দক্ষিণ কোরিয়া, ৮. যুক্তরাজ্য, ৯. তুরস্ক, ১০. জার্মানি, ১১. ইতালি, ১২. মিসর, ১৩. ব্রাজিল, ১৪. ইরান, ১৫. পাকিস্তান, ১৬. ইন্দোনেশিয়া, ১৭. ইসরায়েল, ১৮. উত্তর কোরিয়া, ১৯. অস্ট্রেলিয়া ও ২০. স্পেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০