আকাশবার্তা ডেস্ক :
ফেনীর আলোচিত নেতা ও আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য জয়নাল হাজারীকে দলটির উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়েছে।
বুধবার (২ অক্টোবর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের অনির্ধারিত এক জরুরি বৈঠকে তাকে উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনীত করা হয়।
আওয়ামী লীগের উপদফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
শারীরিকভাবে অসুস্থ হওয়ায় সম্প্রতি জয়নাল হাজারীকে চিকিৎসার জন্য ৪০ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী।
ওই অনুদানের চেক গ্রহণ করতে হাজারী আজ গণভবনে গেলে তার সঙ্গে রাজনীতি নিয়ে অনেক কথা হয় দলীয় সভাপতি শেখ হাসিনার।
এ সময় প্রধানমন্ত্রী তার স্বাস্থ্যের খোঁজখবন নেন এবং তার সুস্থতা কামনা করেন।