শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ ইং ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরে ২ মোটরসাইকেল আরোহী নিহত

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের কমলনগরে সড়ক দুর্ঘটনায় দু্ই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে রামগতি-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ বাজার সংলগ্ন ভাইস চেয়ারম্যান রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন-উপজেলার হাজিরহাট ইউনিয়নে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি করুনানগর এলাকার বাসিন্দা ডালিম কুমার দাসের ছেলে পার্থ কুমার দাস (৪৭) ও একই এলাকার সত্য গৌরচন্দ্র দাসের ছেলে রুপণ্য (২৯)।

স্থানীয়রা জানান, লক্ষ্মীপুরগামী মাছবাহী দ্রুতগতির একটি পিকআপ ভ্যান বিপরীতগামী তোরাবগঞ্জ থেকে ছেড়ে আসা মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী রুপক মন্ডল ঘটনাস্থলেই মারা যায় এবং অপর আরোহী স্বেচ্ছাসেবক লীগ নেতা পার্থ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়সল আহমেদ রতন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১