সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

যেখানেই চাঁদাবাজি-লুটপাট, সেখানেই অভিযান : কাদের

আকাশবার্তা ডেস্ক :

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এ অভিযান কোনো ব্যক্তিগোষ্ঠী বা দলের বিরুদ্ধে নয়। এটি অপরাধী ও দুর্নীতির বিরুদ্ধে অভিযান। দুর্বৃত্তায়নের একটি চক্র বাংলাদেশে রয়েছে সেই চক্রটি ভেঙে দিতে হবে। সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্যোগ নিয়েছেন এবং এ অভিযান শুরু করেছেন নিজ ঘর থেকে। ‌অপরাধীরা যেখানেই থাকুক না কেন, যেখানেই দুর্বৃত্তায়ন, চাঁদাবাজি, লুটপাট, টেন্ডারবাজি সেখানেই এ অভিযান চলবে।

শুক্রবার বেলা সা‌ড়ে ১১টার দি‌কে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চারলেন প্রকল্পের উন্নয়ন কাজ পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন।

সেতু‌মন্ত্রী ব‌লেন, খালেদা জিয়ার বয়স হয়ে গেছে। এই বয়সে একেবারে সুস্থ-সবল তিনি থাকবেন এমনটা নয়। তার জন্য চিকিৎসার দায়িত্বে চিকিৎসকদের একটি টিম রয়েছে একটি বোর্ড রয়েছে। তারা মাঝে মধ্যে পরীক্ষা করে দেখে। অসুস্থতার বিষয়ে বিএনপি যা বলে তার সঙ্গে চিকিৎসকদের যে রিপোর্ট তার কোনো মিল নেই। বিএনপির এমপিরা প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন। সরকারের উচ্চপর্যায়ে তারা বিবেচনার কথা বলেছেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এখানে যেমন মানবিক বিষয়টি দেখতে হবে, একইভাবে এখানে আইনগত বিষয়ও রয়েছে। আইনগত বিষয়টি সরকারের হাতে নেই। ত‌বে তিনি যদি আদালতে জামিন পান এবং চিকিৎসকদের পরামর্শে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার মতো অবস্থা তার হয়; সেই পর্যায়ে তার অবস্থার অবনতি ঘটে সেটা পরবর্তীতে বিবেচনা করা যাবে।

মন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন- সড়ক ও জনপথের ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক সবুজ উদ্দিন খান, গাজীপুরের নির্বাহী প্রকৌশলী মো. সাইফুদ্দিন, গাজীপুর পুলিশ সুপার শামসুন্নাহার, কালিয়াকৈর থানার ওসি আলমগীর হোসেন মজুমদার, সালনা (কোনাবাড়ী) হাইওয়ে থানার ওসি মজিবুর রহমান প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930