সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাট গ্রেপ্তার

আকাশবার্তা ডেস্ক :

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব। এসময় তার সহযোগী আরমানকে গ্রেপ্তার করা হয়। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শনিবার (৫ অক্টোবর) ভোর ৫টার দিকে কুমিল্লা চৌদ্দগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

র‌্যাবের পরিচালক (মিডিয়া) লে. কর্নেল সারোয়ার বিন কাশেম বিষয়টি নিশ্চিত করেছেন।  

আজ রোববার (৬ অক্টোবর) তাকে আদালতে তোলা হবে বলেও জানিয়েছে র‌্যাব। এর আগে গতকাল শনিবার (৫ অক্টোবর) ঢাকার সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ইসমাইল চৌধুরী সম্রাটকে গ্রেপ্তারে ‘শিগগিরই’ সফল হওয়ার আশা প্রকাশ করেন। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন- সম্রাট হোক, যেই হোক, অপরাধ করলে তাকে আমরা আইনের আওতায় নেব। আমি এটা এখনও বলতেছি, সম্রাট বলে কথা নয়, যে আইনের … তাকে আমরা নেব। আপনারা দেখবেন, খুব শীঘ্রই দেখবেন।

গেল ১৮ সেপ্টেম্বর ঢাকার মতিঝিলের ক্লাবপাড়ায় র‌্যাবের অভিযানে অবৈধ ক্যাসিনো চলার বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকে আলোচনায় রয়েছে যুবলীগের এই নেতা। সেসময় বিভিন্ন গণমাধ্যমে খবর আসে, মতিঝিলের ক্লাবপাড়ায় যে ক’টি ক্যাসিনো চলছিল, তা থেকেও প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ চাঁদা যুবলীগ নেতা সম্রাটের কাছে যেত।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930