শনিবার ২৫শে জুলাই, ২০২৬ ইং ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

আবরার হত্যাকাণ্ডে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা

আকাশবার্তা ডেস্ক :

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদ (২১) হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সঙ্গে ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তা সূত্রে জানা গেছে, শেখ হাসিনা নিজেই সোমবার সকালে আবরার হত্যাকাণ্ডের ব্যাপারে জানতে পারেন। বিষয়টি জানার পর তিনি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে কথা বলেন।

প্রধানমন্ত্রী দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে স্পষ্ট জানিয়ে দেন, এ হত্যাকাণ্ডে যদি ছাত্রলীগেরও কেউ জড়িত থাকে তার বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে হবে। যারা জড়িত তাদের কোনমতেই যেন ছাড় দেওয়া না হয়।

জানা গেছে, এরপর প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেন এবং তাকেও কঠোর নির্দেশনা দেন।

আবরার ফাহাদ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। রোববার সন্ধ্যার পরে তাকে রুম থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। এরপর সকালে শেরেবাংলা হলের দ্বিতীয়তলা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১