সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

ঢাকায় খেলতে আসছেন মেসিরা!

স্পোর্টস ডেস্ক :

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে চমক হিসেবে ঢাকায় খেলতে আসছে মেসিসহ আর্জেন্টিনা ফুটবল দল। গত বছরের শুরুতেই বিষয়টি জানা গেলেও মাঝে এই নিয়ে আর আলোচনা শোনা যায়নি। তবে বিষয়টি এবার আরও জোরালো হলো।

আর্জেন্টিনার সঙ্গে প্রীতি ম্যাচটিতে প্রতিপক্ষ হয়ে মাঠে থাকবে দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়ে। ১৮ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে লিওনেল মেসিদের মুখোমুখি হবে দেশটি।

মঙ্গলবার (৮ অক্টোবর) হুট করেই প্যারাগুয়ের ফুটবলের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে ম্যাচটির ঘোষণা দেয়া হয়। আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার তিন দিন আগে ১৫ নভেম্বর একই ভেন্যুতে ভেনেজুয়েলার মুখোমুখি হবে প্যারাগুয়ে।

এদিকে আর্জেন্টাইন ফুটবল সম্পর্কীত নিউজ পোর্টাল মুন্দো আলবিসেলেস্তের এক খবরেও ঢাকায় প্যারাগুয়ের সঙ্গে আর্জেন্টিনার অনুষ্ঠেয় ম্যাচটির কথা নিশ্চিত করা হয়েছে।

সূচিপত্র

পোর্টালটির খবরে বলা হয়েছে, ১৫ নভেম্বর সৌদি আরবে একটি প্রীতি ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা। আর ১৮ নভেম্বর ঢাকায় প্যারাগুয়ের মুখোমুখি হবে দুইবারের চ্যাম্পিয়নরা।

আকর্ষণীয় ব্যাপার, এরমধ্যে আন্তর্জাতিক ফুটবলে নিষেধাজ্ঞা কাটিয়ে উঠবেন আর্জেন্টিনার সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি। সৌদি আরব ও প্যারাগুয়ের বিপক্ষে দলে থাকবেন এই বার্সেলোনা তারকা। ফলে ঢাকার মাঠে আবারও গ্রহের অন্যতম সেরা ফুটবলার মেসিকে দেখার সুযোগ পাবে ফুটবল সমর্থকরা।

এর আগে ২০১১ সালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আমন্ত্রণে ঢাকায় আসে লিওনেল মেসিসহ আর্জেন্টিনা দল। সেবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রীতি ম্যাচে নাইজেরিয়াকে ১-০ গোলে হারিয়েছিল তারা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930