শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

লক্ষ্মীপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গোৎসব

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে সিঁদুর খেলা ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা। এরআগে মন্ডপগুলোতে চলে সিঁদুর খেলা আর আনন্দ-উৎসব।

মঙ্গলবার (০৮ অক্টোবর) সকাল থেকে হিন্দু রীতি অনুসারে নারীরা দেবী দূর্গাকে মিষ্টিমুখ করান ও সিঁদুর পরিয়ে দেন এবং নিজেদের মধ্যেও সিঁদুর খেলায় মেতে উঠেন।

শহরের বিভিন্ন প্যান্ডেলে ভক্তরা সিঁদুর খেলে বিদায় লগ্নে দেবী দূর্গার কাছে পরিবার ও বিশ্বের মঙ্গল কামনা করেন। পরে শাঁখারীপাড়া পৌর মহাশ্মশান ঘাটে রহমতখালি খালের জলে প্রতিমা বিসর্জন দেয়া হয়। এদিকে চন্দ্রগঞ্জ থানা শহরের চন্দ্রগঞ্জ দেবালয় ও সর্বজয়া পূজামন্ডপের প্রতিমা বিসর্জন দেয়া হয় হাসেম অটোরাইস মিল সংলগ্ন ওয়াপদা খালের জলে। বিকাল ৩টায় দেবীদুর্গা নিয়ে ভক্তরা গাড়িবহরসহ উৎসবমুখর পরিবেশে জেলা শহর পদক্ষিণ করে সন্ধ্যায় প্রতিমা বিসর্জন দেন। এ সময় চন্দ্রগঞ্জ থানার পুলিশ সদস্যরা সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ করেন।

এছাড়া জেলা সর্বত্র প্রতিমা বিসর্জনের সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, আনসার, র‌্যাবসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করতে দেখা যায়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮