সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

চন্দ্রগঞ্জে অস্ত্রসহ যুবক আটক

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানাধীন কল্যাণপুর থেকে অস্ত্র ও গুলিসহ আটক যুবক ইউসুফ।

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে একটি এলজি ও দুই রাউন্ড গুলিসহ ইউসুফ প্রকাশ কালা চোরা নামে এক যুবককে আটক করেছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ। বুধবার ভোররাতে চন্দ্রগঞ্জ থানাধীন কুশাখালী ইউনিয়নের কল্যাণপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত যুবক স্থানীয় পূর্ব কল্যাণপুর এলাকার তছির আহম্মদের ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ থানার এসআই মোতাহের হোসেন, আবু সাইদ, জসিম উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স অস্ত্রসহ ইউসুফ প্রকাশ কালা চোরাকে আটক করেন।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া জানান, কুশাখালী ইউনিয়নের পূর্ব কল্যাণপুর থেকে সন্ত্রাসী ইউসুফকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক বসতঘরের সিলিংয়ের উপর থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31