বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

চন্দ্রগঞ্জে ইয়াবাসহ দুই যুবক আটক

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাদেরকে চন্দ্রগঞ্জ বাজারের আফজাল রোড এলাকা থেকে আটক করা হয়। আটককৃতরা হলো-হাজিরপাড়া ইউপির ইউসুফপুর গ্রামের নুরহোসেন মুন্সির ছেলে মোঃ শাকিল (২১) ও চন্দ্রগঞ্জ ইউপির দেওপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে মোঃ রকি (২৪)। পুলিশ বলছে তারা উভয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী। শুক্রবার দুপুরে তাদের দুজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সূত্রে জানা যায়, আফজাল রোডের মোড়ে সিএনজি স্ট্যান্ডে মাদক বেচাকেনার উদ্দেশ্যে দুই যুবক অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ থানার এসআই অসীম চন্দ্র ধর সঙ্গীয় ফোর্স নিয়ে তাদেরকে ঘটনাস্থল থেকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ১৫ পিস ইয়াবা টেবলেট উদ্ধার করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য আইনে উভয়ের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেছে পুলিশ।

চন্দ্রগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ দুই মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১