সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ফটো

দাবি মেনে নেয়ার পরও বুয়েটে আন্দোলন কেন, প্রশ্ন প্রধানমন্ত্রীর

আকাশবার্তা ডেস্ক :

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরাফ ফাহাদ হত্যাকাণ্ডের পর কারও দাবি দাওয়ার জন্য অপেক্ষা না করে জড়িতদের গ্রেফতার করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। এরপর আন্দোলনরত শিক্ষার্থীদের  সব দাবি মেনে নেয়া হয়েছে। তারপরও আন্দোলন কেন? এখন আন্দোলনের যৌক্তিকতা নেই। এমনটাই বললেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার সকালে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশনে মহিলা শ্রমিক লীগের জাতীয় সম্মেলনে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশের নারী জাগরণের অগ্রদূত ছিলেন বঙ্গবন্ধু। তিনি এ দেশের নারীদের পথ দেখিয়ে দিয়েছেন।  তার দেখানো পথেই এখন দেশে সবক্ষেত্রে এগিয়ে যাচ্ছে নারীরা। এ সময় তিনি নারী পাচার রোধে সবাইকে সতর্ক হবার আহ্বান জানান। 

বুয়েটে ছাত্রলীগ নেতাকর্মীদের নির্যাতনে ৬ অক্টোবর মারা যান আবরার ফাহাদ। হত্যায় জড়িতদের স্থায়ী বহিষ্কারসহ ১০ দফা দাবিতে পরদিন থেকে আন্দোলনে রয়েছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930