সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

মাঠের খেলায় উন্নতি নেই, ক্যাসিনোতে ‘চ্যাম্পিয়ন’ ক্লাবগুলো! (ভিডিও)

আকাশবার্তা ডেস্ক :

স্থবির হয়ে পড়েছে ক্যাসিনো কাণ্ডে জড়ানো ক্রীড়া ক্লাবগুলো। দেশের ক্রীড়াঙ্গনের স্বার্থে ক্লাবগুলোকে বাঁচিয়ে রাখতে পৃষ্ঠপোষক ক্লাবের সকল সদস্য ও সাবেক খেলোয়াড়দের এগিয়ে আসার আহ্বান কর্মকর্তাদের। ভবিষ্যতে ক্লাবগুলো যেন এ ধরণের অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে সেজন্য নতুন আইন প্রণয়ন প্রয়োজন বলে জানান ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। 

পায়ে ছাতি দিয়ে লোকে হাতে হেঁটে চলে! ডাঙ্গায় ভাসে নৌকা-জাহাজ, গাড়ি ছুটে জলে! যোগীন্দ্রনাথ সরকারের ‘মজার দেশ’ কবিতার মতো আজব পথেই হেঁটেছে দেশের বেশ কয়েকটি ক্রীড়া ক্লাব। মাঠের খেলায় উন্নতি নেই। টেবিলের ক্যাসিনো খেলায় হার মানিয়েছে যেকোনো দেশের স্পোর্টস ক্লাবকে। সঙ্গে মশলা হিসেবে বাড়তি স্বাদ যুগিয়েছে মাদকসহ অনৈতিক কর্মকাণ্ড। সম্প্রতি আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে সামনে আসে ক্রীড়া ক্লাবের অন্ধকার জগত। 

তবে ইচ্ছে করেই এমন অবৈধ ব্যবসার সঙ্গে জড়ায়নি ক্লাবগুলো। রাজনৈতিক ছত্রছায়ায় থাকা কিছু ব্যক্তির ‘হুমকি-ধমকিতে’ ক্যাসিনোর জন্য ক্লাবের ঘর ভাড়া দিতে বাধ্য হয়েছেন বলে জানান, ক্লাব-কর্তারা। 

এমন ঘটনা নাড়িয়ে দিয়েছে পুরো ক্রীড়াঙ্গনকে। ক্লাব পাড়া, হাট-বাজার, চায়ের আড্ডা, সব জায়গায় মুখরোচক আলোচনার বিষয় ক্যাসিনো কাণ্ড। ভবিষ্যতে যেনও এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সে জন্য ক্লাবগুলোকে নতুন নীতিমালার আওতায় আনার কথা ভাবছে ক্রীড়া মন্ত্রণালয়।

ক্যাসিনোর ভাড়া হিসেবে রাত পোহালেই পাওয়া যেতো লাখ টাকা। পৃষ্ঠপোষক আর দাতাদের দারে দারে ঘোরার চেয়ে সহজে মোটা অংকের অর্থ হাতে পাওয়ায় ক্লাব কর্তারাও মজে যান ক্যাসিনো কাণ্ডে। বিনা মেঘে বজ্রপাতের মতো হাঠৎ এই বড় অর্থের উৎস বন্ধ হওয়ায় বিপাকে মোহামেডান, মুক্তিযোদ্ধা, আরামবাগের মতো দেশের ঐতিহ্যবাহী ক্লাবগুলো। 

সঙ্কট মোকাবেলায় সবাই এগিয়ে আসলে ক্যাসিনোর মতো অবৈধ আয় ছাড়া ভালোভাবেই ক্লাব পরিচালনা সম্ভব বলে মনে করেন মোহামেডান ক্লাবের পরিচালক সারোয়ার হোসেন।

https://youtu.be/pRIKoNhNF2E?t=2

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930