মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ইং ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

ভারতীয়সহ অর্থনীতিতে নোবেল জিতল ৩ জন

আন্তর্জাতিক ডেস্ক :

সোমবার (১৪ অক্টোবর) বাংলাদেশ সময় ৩ টায় একাডেমি অব সায়েন্স ঘোষণা করেছে ২০১৯ এর অর্থনীতিতে নোবেলজয়ীদের নাম। যৌথভাবে অর্থনীতিতে নোবেল পেয়েছেন একজন ভারতীয়সহ তিন জন।

বিজয়ীরা হলেন, ভারতীয় নাগরিক অভিজিৎ ব্যানার্জি, ফরাসি নাগরিক অ্যাস্থার ডাফলো এবং মার্কিন নাগরিক মাইকেল ক্রেমার।

অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে দারিদ্র বিমোচনে অবদানের স্বীকৃতিস্বরূপ যৌথভাবে তাদের তিনজনকে বিশ্বের সবচেয়ে সম্মানজনক এ পুরস্কার দেওয়া হয়।

এর আগে সোমবার (৭ অক্টোবর) চিকিৎসাবিজ্ঞানে নোবেল বিজয়ী ঘোষণার মধ্য দিয়ে শুরু হয়েছিল নোবেল পুরস্কারের উৎসব। চিকিৎসাবিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কারে ভূষিত হন দুই মার্কিন ও এক ব্রিটিশ বিজ্ঞানী। তারা হলেন- যুক্তরাষ্ট্রের উইলিয়াম কায়েলিন জেআর ও গ্রেগ এল. সিমেনজা এবং ব্রিটেনের স্যার পিটার জে. র‌্যাটক্লিফ।

চিকিৎসার পর পদার্থ, রসায়ন, সাহিত্য এবং শান্তির শেষে আজ (সোমবার) অর্থনীতিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণার মধ্য দিয়ে শেষ হলো এ বছরের নোবেল পুরস্কার বিতরণ।

১৯০১ সাল থেকে নিয়মিত নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে। চিকিৎসা, পদার্থ, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতি- এ ছয়টি খাতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে নোবেল পুরস্কারে ভূষিত করে আন্তর্জাতিক নোবেল কমিটি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১