সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

যুবলীগের পরবর্তী চেয়ারম্যান : আলোচনার শীর্ষে যারা

আকাশবার্তা ডেস্ক :

যুবলীগসহ আওয়ামী লীগের চার সংগঠনের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে আরও আগে। চারটি সংগঠনের মধ্যে রয়েছে তিনটি সহযোগী সংগঠন ও একটি ভ্রাতৃপ্রতিম সংগঠন। বুধবার (৯ অক্টোবর) আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া সাংবাদিকদের এ তথ্য জানান।

বিপ্লব বড়ুয়া সাংবাদিকদের বলেন, আগামী ২ নভেম্বর কৃষক লীগ, ৯ নভেম্বর শ্রমিক লীগ, ১৬ নভেম্বর স্বেচ্ছাসেবক লীগ ও ২৩ নভেম্বর যুবলীগের কাউন্সিল অনুষ্ঠিত হবে।

তবে এরই মধ্যে সংগঠন ও সংগঠনের বাইরে চলছে তুমুল জল্পনা-কল্পনা। বিশেষ করে যুবলীগের আসন্ন কংগ্রেসে কে হবেন নতুন চেয়ারম্যান, এই নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে।

আওয়ামী লীগের একাধিক সূত্র জানায়, দুর্নীতি বিরোধী অভিযানে বহুল বিতর্কিত এই যুব সংগঠনকে ক্লিন ইমেজের নেতা কর্মীদের নিয়েই ঢেলে সাজানোর প্রক্রিয়া চলছে। দলের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী এখন ক্ষমতাহীন। তিনি অনেকটা অন্তরালে রয়েছেন।

প্রায় চার সপ্তাহ ধরে হদিস নেই তার। এমনকি সংগঠনের কার্যালয়ে আসছেন না। ৭১ বছর বয়সী যুবলীগের শীর্ষ নেতা ওমর ফারুক চৌধুরীকে যুবলীগের চেয়ারম্যানে পদে রাখা হচ্ছে না, তা এখন নিশ্চিত।

দলীয় সূত্র জানায়, যুবলীগের চেয়ারম্যান পদে যাদের নাম আলোচনার শীর্ষে, তারা হলেন- সংসদের চীফ হুইপ নূরে আলম চৌধুরী লিটন, যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ছেলে ব্যারিষ্টার শেখ ফজলে নুর তাপস এমপি, এফবিসিসিআই প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম ও তার ভাই শেখ নাঈম।

এছাড়াও পরিবারের বাইরে যুবলীগের রাজনীতিতে এক সময়ের সফল সাধারণ সম্পাদক মির্জা আজম এমপি ছাড়াও মুজিবর রহমান চৌধুরী,অ্যাডভোকেট বেলাল হোসেন,আতাউর রহমানের নাম জোরেশোরে আলোচনা হচ্ছে। এখন দেখা যাক, শেষ পর্যন্ত কে হন?

প্রসঙ্গত, গঠনতন্ত্র অনুযায়ী তিন বছর পরপর যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। যুবলীগের তিন বছর মেয়াদি সর্বশেষ সম্মেলন হয়েছে ২০১২ সালের ১৪ জুলাই। মূলত সংগঠনের শীর্ষ নেতৃত্বের অনীহার কারণেই নির্ধারিত সময়ের পরও সম্মেলন করা যায়নি বলে জানিয়েছেন কয়েকজন যুবলীগ নেতা।

তাদের ভাষ্য, গত সাত বছরে নতুন করে ৩৭টি জেলার কমিটি করা হয়েছে। এখন জাতীয় সম্মেলনের আগে বাকি জেলার কমিটি করা সম্ভব নয়। তাই পুরোনো কমিটি দিয়েই সম্মেলন করতে হবে। যদিও যুবলীগের ৪৭ বছরের ইতিহাসে কোনো জাতীয় সম্মেলনেই ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত হয়নি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930