শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ ইং ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরে দৃষ্টিপ্রতিবন্ধীদের মাঝে ‘ডিজিটাল সাদাছড়ি’ বিতরণ

নিজস্ব প্রতিবেদক :

“সাদাছড়ি ব্যবহার করি, নিশ্চিন্তে পথ চলি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে লক্ষ্মীপুরে বিশ্ব সাদাছড়ি দিবস পালন করা হয়েছে। এসময় বিনামূল্যে ৩০ জন দৃষ্টিপ্রতিবন্ধী মানুষকে ডিজিটাল সাদাছড়ি প্রদান করা হয়। মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয় ও জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে কালেক্টরেট ভবন প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. নুরুল ইসলাম পাটওয়ারীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া, জেলা যুুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবু জাফর ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিল। এছাড়াও দৃষ্টিপ্রতিবন্ধী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, নিশ্চিন্তে চলাফেরার জন্য দৃষ্টিপ্রতিবন্ধীদের সাদাছড়ি ব্যবহার খুবই জরুরী। বর্তমানে ডিজিটাল সাদাছড়িতে দৃষ্টিপ্রতিবন্ধীর শ্রবনযোগ্য বিভিন্ন দিক নির্দেশনা রয়েছে, যা তার চলাচল সহজ করে দেয়। এছাড়াও সাদাছড়ি ব্যবহারকারীদের দৃষ্টিপ্রতিবন্ধী বলে সহজেই সনাক্ত করা যায়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১