মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ইং ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

‘শয়তানের ব্রিজ’

আন্তর্জাতিক ডেস্ক :

অনেক ব্রিজের অনেক ধরণের নামকরণ আমরা শুনে থাকি। কিন্তু শয়তানের ব্রিজ শুনতেই একটু ধাক্কা খেতে হয়। হ্যা এমন ব্রিজও আছে। পর্তুগালে মন্টেলেগ্রি এবং ভেইরা ডি মিনহো সীমানার কাছাকাছি এ ব্রিজটির অবস্থান। এ ব্রিজের ধারেকাছেও কেউ যান না। তবে নিঃসন্তান নারীরা গেলে অন্তঃসত্ত্বা হওয়ার খবর লোকমুখে প্রচলিত।

প্রচলিত আছে, মধ্যযুগের কোন এক সময় শয়তান নিজেই এই ব্রিজটি তৈরি করেছে। পাথর দিয়ে তৈরি ব্রিজটির নিচ দিয়ে বয়ে চলেছে খরস্রোতা রাবাগাও নদী।

জনশ্রুতি আছে, কোনও এক ঝড় বৃষ্টির রাতে এক ডাকাত পাহাড় জঙ্গল পেরিয়ে রাবাগাও নদীর কাছে এসে আটকে যায়। সে সময় ডাকাতটি শয়তানের নামে প্রার্থনা শুরু করে।

ভক্তের ডাকে সাড়া দিয়ে সেখানে হাজির হয় শয়তান। ডাকাতের অনুরোধে শয়তান খরস্রোতা নদীর উপর একটি ব্রিজ বানিয়ে দেয়। বিনিময়ে মৃত্যুর পর নিজের আত্মাকে শয়তানের কাছে অর্পণ করার প্রতিশ্রুতি দেয় ডাকাত।

ব্রিজ পার হওয়ার সময় শয়তান সেই ডাকাতকে আরও একটি শর্ত জুড়ে দেয়।সে অনুযায়ী, ব্রিজ পার হওয়ার সময় ডাকাত পেছন ফিরে তাকাতে পারবে, তা হলে মুহূর্তে উধাও হয়ে যাবে সেতুটি। শয়তানের শর্তানুসারে পেছনে না তাকিয়ে দৌড়ে সেতুটি পার হয় ডাকাত।

এর কয়েক বছর পর কঠিন অসুখে পড়ে সওই ডাকাত। তখনই মনে পড়ে যায় শয়তানকে দেওয়া প্রতিশ্রুতির কথা। অনুশোচনায় ভুগে সে একজন ধর্মযাজককে নিজের সব কথা খুলে বলে।

এরপর ওই যাজক ছদ্মবেশে রাবাগাও সেতুতে হাজির হন। তিনিও শয়তানের নামে প্রার্থনা শুরু করেন। আবারও শয়তান আসে। যাজক শয়তানকে নিজের আত্মা উৎসর্গ করার প্রতিশ্রুতি দেন ।

পরিবর্তে নদীর উপর সেতুটি আবার তৈরি করে দিতে অনুরোধ করেন। তার কথা মতো শয়তান সেতুটি তৈরি করে। তখন ওই ধর্মযাজক শয়তানের উপর পবিত্র পানি ছিটিয়ে তাকে ধ্বংস করে দেন। কিন্তু ব্রিজটি থেকে যায়।

এ লোককথা আশপাশের এলাকায় এতটাই প্রচলিত যে রাতে কেউ আর ওই ব্রিজের দিকে যান না। তবে যেসব নারীদের দীর্ঘদিন সন্তান হয় না কিংবা অন্তঃসত্ত্বা নারীর সন্তানের যদি কোনো সমস্যা থাকে তারা মাঝরাতে এ ব্রিজে আসেন।

স্থানীয়দের বিশ্বাস, ব্রিজে নিঃসন্তান নারী অপেক্ষা করার সময় যদি কোনও ব্যক্তি ওই ব্রিজের উপর দিয়ে যান, আর দড়ি বেঁধে নদী থেকে পানি তুলে ওই নারীকে খাওয়ান তাহলে তিনি গর্ভধারণ করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১